সর্বশেষ:
উদ্ধারকৃত পরিত্যক্ত অস্ত্র দিয়ে বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক

উদ্ধারকৃত পরিত্যক্ত অস্ত্র দিয়ে বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ

চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জে একটি দেশীয় বন্দুক দিয়ে বিএনপি নেতা সামছুল আলম সোহেলকে ফাঁসানোর অভিযোগ উঠেছে। স্বজনদের দাবি, পুলিশ প্রথমে এসে পুরো ঘর তল্লাশি করেও কিছু পায়নি। এমন শর্তে সাদাকাগজে সাক্ষরও নেয়। এরপর তারা চলেও যাচ্ছিল। কিছুদূর গিয়ে মোবাইলফোনে কেউ একজনের কল পেয়ে ফের ফিরে আসে পুলিশ। পরে ঘরের বাইরে থাকা একটি টয়লেটের ছাদ থেকে অস্ত্রটি উদ্ধার করে তারা। এরপর ওই অস্ত্র সোহেলের বলে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার দেওপাড়া এলাকায় কড়িম উদ্দিন মোল্লা বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলেনে বিএনপি নেতা সোহেলের স্ত্রী আয়েশা আক্তার প্রিয়াংকা, প্রত্যক্ষদর্শী জেঠি ফাতেমা আক্তার, বোন দিলরোজ বেগম হাসি এসব অভিযোগ করেন।

তবে সংবাদ সম্মেলনে অভিযোগের বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব বলেন, অস্ত্র উদ্ধারসহ সোহেলকে আমরা গ্রেপ্তার করেছি। তিনি কারাগারে আছেন। মামলাটি তদন্ত চলমান রয়েছে। অভিযোগ অনেক ধরণেরই থাকে। ফাঁসানো হয়েছে কি না তা তদন্ত শেষে বলা যাবে। পুলিশ চলে যাওয়ার পর ফের ফিরে আসা এবং মোবাইল কল নিয়ে জানতে চাইলে তিনি তদন্ত চলমান রয়েছে বলে দায়সারা বক্তব্য দেন।

ভুক্তভোগী সোহেল চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ও কড়িম উদ্দিন মোল্লা বাড়ির অগ্রণী ব্যাংকের সাবেক ম্যানেজার জাহাঙ্গীর আলমের ছেলে।

বিএনপি নেতা সোহেলের স্ত্রী আয়েশা আক্তার প্রিয়াংকা ও প্রত্যক্ষদর্শী জেঠি ফাতেমা আক্তার জানায়, ২৩ নভেম্বর রাতে ঘরে দুই সন্তানসহ সোহেল ও তার স্ত্রী আয়েশা ঘুমিয়ে ছিলেন। রাতে পুলিশ এসে দরজা খোলার জন্য চাপ সৃষ্টি করে। পুলিশের ডাকাডাকিতে কোনভাবেই তারা দরজা খুলছিলো না। পরে পাশের ঘর থেকে সোহেলের জেঠি ফাতেমা এসে পুলিশ সদস্যদের আসার কারণ জানতে চায়। তারা ঘর তল্লাশি করবে জানায়, এতে তিনি তল্লাশির কারণও জানতে চান। কিন্তু পুলিশ কারণ বলেনি। পরে ফাতেমার আশ্বাসে সোহেল দরজা খোলে। পুলিশ ঘর তল্লাশি করে কিছু না পেয়ে সাদা কাগজে উপস্থিত সবার সাক্ষর নিয়ে চলে যায়। কিছুদূর যেতেই পুলিশের দায়িত্বরত কর্মকর্তার মোবাইলফোনে কল আসে। এতে তারা ফের ফিরে এসে ঘরের বাহিরে পূর্ব পাশের টয়লেটের ছাদ থেকে একটি দেশীয় তৈরি বন্দুক উদ্ধার করে। ওই বন্দুক সোহেলের দাবি করে পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এসব ঘটনায় সোর্সকে আটক করে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন স্বজনরা।

সোহেলের স্ত্রী আয়েশা আক্তার প্রিয়াংকা কান্না জড়িত কণ্ঠে বলেন, আমার স্বামীকে বন্দুক দিয়ে ফাঁসানো হয়েছে। বন্দুকটি তার নয়, সে কখনো কোন খারাপ কাজের সঙ্গে জড়িত হয়নি। আমার দুটি সন্তান নিয়ে এখন আমি খুব আতঙ্কে রয়েছি। আমরা অসহায় হয়ে পড়েছি।

সোহেলের জেঠি ফাতেমা আক্তার বলেন, সোহেলের সঙ্গে কয়েকজনের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। ধারণা করা হচ্ছে সেখান থেকেই ষড়যন্ত্র করে কেউ তাকে ফাঁসিয়ে দিয়েছে। কারণ পুলিশ চলে যাচ্ছিল, সেখান থেকে মোবাইলফোনে কল পেয়ে ফের ফিরে এসে তারা টয়লেটের ছাদ থেকে বন্দুকটি উদ্ধার করে। কেউ আগ থেকেই সেখানে বন্দুকটি রেখেছিল, পরে পুলিশকে তথ্য দিয়ে সহেলকে ফাঁসিয়ে দিয়েছে।

সোহেলের জেঠাতো বোন দিলরোজ বেগম হাসি বলেন, আমার ভাইকে ফাঁসানো হয়েছে। যাবার সময় তিনি জানিয়েছেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরেই তাকে ফাঁসানো হয়েছে।

চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন সবুজ জানায়, সোহেল ওয়ার্ড বিএনপির নেতা। তার আচার-আচরণে কখনো কোন খারাপ কিছু দেখা যায়নি। যে কোন কারণে তাকে ফাঁসানো হয়েছে। ঘটনাটি অধিকতর তদন্ত করার দাবি জানান তারা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930