বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

২৭ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলত্যাগের নির্দেশ

আকাশবার্তা ডেস্ক : 


কোরবানি ঈদের ছুটি এক সপ্তাহ এগিয়ে এনে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ২১ দিনের জন্য বন্ধ ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। এসময় পরীক্ষাসহ সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে।

এই ছুটি আজ মঙ্গলবার (০৭ জুলাই) থেকেই কার্যকর বলে ঘোষণা দিয়েছে চুয়েট কর্তৃপক্ষ। চুয়েটের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবাসিক হলে থাকা সকল ছাত্রকে মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে হলত্যাগ করতে হবে। এছাড়া ছাত্রীদের বুধবার সকাল ১০টার মধ্যে হলত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

সকালে চুয়েটের উপাচার্য প্রফেসর ড. রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৭ আগস্ট পর্যন্ত চুয়েট বন্ধ থাকবে।তবে ঈদ-উল-আযহা’র ছুটি এক সপ্তাহ এগিয়ে আনার বিষয়ে কোন ব্যাখা দেওয়া হয়নি।

নাম প্রকাশ না করার শর্তে চুয়েটের একটি সূত্র জানিয়েছে, নিরাপদ সড়কের দাবিতে স্কুল-কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের পর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অস্থিতিশীলতা তৈরি হয়েছে। চুয়েটেও এই সংক্রান্ত অস্থিরতা তৈরির আশঙ্কায় আগেভাগেই ঈদের ছুটি ঘোষণা করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১