সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

ঈদে ৫ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা!

আকাশবার্তা ডেস্ক : 


আসন্ন পবিত্র ঈদুল আজহায় ৫ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। তবে চাঁদ দেখা সাপেক্ষে সেটা নির্ভর করছে।চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২২ বা ২৩ আগস্ট ঈদুল আজহা উদযাপিত হবে।এবার জিলকদ মাস ২৯ দিন ধরে ঈদুল আজহার ছুটি নির্ধারণ করে তালিকা তৈরি করা হয়েছে।

আর জিলহজ মাস শুরু হবে ১৩ আগস্ট। এ তালিকা অনুযায়ী ঈদুল আজহা উদযাপিত হবে ২২ আগস্ট।এক্ষেত্রে সরকারি ছুটি ২১, ২২ ও ২৩ আগস্ট থাকবে। এরপর ২৪ ও ২৫ আগস্ট হচ্ছে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিন। সে হিসেবে মোট ছুটি দাঁড়ায় ৫ দিন।কিন্তু ২৯ জিলকদ সন্ধ্যায় চাঁদ দেখা না গেলে হজের মাস জিলহজ শুরু হবে ১৪ আগস্ট।

এ ক্ষেত্রে ঈদুল আজহা একদিন পিছিয়ে হবে ২৩ আগস্ট। সেক্ষেত্রে সরকারি ছুটি থাকবে ২২, ২৩ ও ২৪ আগস্ট। এরপর ২৫ আগস্ট শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। এ ক্ষেত্রে সরকারি চাকরিজীবী ৪ দিন ছুটি কাটাতে পারবেন।হিজরি জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা পালিত হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930