সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

কামাল হোসেনরা সরকার পতনের ষড়যন্ত্রে লিপ্ত : আইনমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক : 


আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ড. কামাল হোসেনরা মার্কিন যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়ে সরকার পতনের অপচেষ্টায় লিপ্ত। এর অংশ হিসেবে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতকে নিয়ে কামাল হোসেনরা একটি সভাও করেছেন। স্কুলছাত্রদের ঘটনায় সরকার সব দাবি মেনে নেওয়ার পরও তারা ষড়যন্ত্র করেছে সরকার পতনের, যোগ করেন মন্ত্রী।

শুক্রবার (১০ আগস্ট) বেলা ১১টা দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া উচ্চ বিদ্যালয় মাঠে মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গত সপ্তাহে শনিবার সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদারের বাসায় নৈশভোজে যান বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া ব্লুম বার্নিকাট। ওইদিন ফেরার পথে তার গাড়িতে দুর্বৃত্তরা হামলা চালান।

পরদিন হামলার বিষয়টি জানিয়ে মোহাম্মদপুর থানায় জিডি করেন ড. বদিউল আলম মজুমদার। ওই নৈশভোজের বিষয়টি পুলিশকে জানানো হয়নি উল্লেখ করে বৃহস্পতিবার ১৪ দলের নেতারা প্রশ্ন তোলেন, বার্নিকাট পুলিশকে না জানিয়ে কেন ওই নৈশভোজে অংশ নিয়েছিলেন? নিশ্চয় এর পেছনে হীন কোনো উদ্দেশ্য আছে। ওই বৈঠকে ড. কামালও উপস্থিত ছিলেন বলে ১৪ দলের নেতারা জানিয়েছেন।

বার্নিকাটের গাড়িতে হামলার পরিপ্রেক্ষিতে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বাংলাদেশের চলমান পরিস্থিতিকে গুণ্ডাতন্ত্রের বাংলাদেশ বলে মন্তব্য করেছিলেন। ড. কামালের এমন মন্তব্য সরকারবিরোধী ষড়যন্ত্রের অংশ বলে অভিযোগ ১৪ দলের।

মন্ত্রী বলেন, আমার মোবাইলে এসএমএস দিয়ে বলা হয়েছে- ক্ষমতা তো গেলো, বেরুবেন কোন দিক দিয়ে! আমাদের ভয় দেখিয়ে লাভ নেই। আমরা ছোট মন নিয়ে রাজনীতি করি না। আমরা জনগণকে নিয়ে রাজনীতি করি, আমাদের মন বিশাল। আমাদের ভয় দেখাতে আসবেন না। ড. কামাল হোসেনরা এসকে সিনহাকে নিয়ে জুডিশিয়ালি ক্যু’র চেষ্টা করেছিলেন। সেই চেষ্টা নস্যাৎ করা হয়েছে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন- মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নোয়াব মিয়া। সভায় আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামছুজ্জামান, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদীন ও কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুল কওছার ভূইয়া প্রমুখ।

সূত্র : দৈনিক আমার সংবাদ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930