শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬ ইং ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

লক্ষ্মীপুরে মাদকবিরোধী অভিযানে তিনমাসে ২৭৪টি মামলা : গ্রেপ্তার ৩৫৫

আকাশবার্তা ডেস্ক : 


সারাদেশের ন্যায় লক্ষ্মীপুরেও চলমান মাদকবিরোধী অভিযানে গত তিনমাসে জেলায় সর্বমোট ২৭৪টি মামলা হয়েছে। এছাড়া গ্রেপ্তার হয়েছে ৩৫৫ জন।

জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণার পর গত তিন মাসে আইন-শৃঙ্খলা বাহিনী জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৩৫৫ জনকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে ১২ হাজার ৮০৫ পিস ইয়াবা, ৭৯ কেজি গাঁজা ও ৮০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি টাকা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গত তিন মাসে ২৭৪টি মামলা হয়েছে। এর মধ্যে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাত্র ১৫ জনকে গ্রেফতার ও ১ হাজার ৫০ পিস ইয়াবা, ৪৫০ গ্রাম গাঁজা ও ৪০০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে।

সূত্র জানায়, বিশেষ অভিযান শুরুর পর থেকেই চিহ্নিত শীর্ষ মাদক ব্যবসায়ীরা আত্মগোপন করেছেন। তবে এর মধ্যে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। গত ২২ মে লক্ষ্মীপুর শহরের ল’ইয়ার্স কলোনি থেকে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী যুবলীগ নেতাকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

সচেতন নাগরিক কমিটির (সনাক) সদস্য জেডএম ফারুকী বলেন, ছোট মাদক ব্যবসায়ীরা ধরা পড়লেও গডফাদাররা ঠিকই ব্যবসা চালিয়ে যাচ্ছে। দেশের মধ্যে মাদক উৎপাদন, সরবরাহ, বিপণন, বাইরে থেকে আমদানি বন্ধের পাশাপাশি সব শ্রেণী-পেশার মানুষকে সচেতন হতে হবে। মাদক সেবনকারী ও খুচরা ব্যবসায়ীদের পাশাপাশি বড় মাদক ব্যবসায়ীদের শাস্তি নিশ্চিত করতে হবে। তবেই মাদক নির্মূল করা সম্ভব হবে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. নজীব আলী বলেন, জনবল সংকটের কারণে মাঠে সক্রিয়ভাবে কাজ করতে পারছি না। তার পরও সচেতনতার জন্য বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন ও সভা-সেমিনারের আয়োজন করছি। মাঝেমধ্যে কয়েকজন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করছি।

জেলা পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন বলেন, সরকারের জিরো টলারেন্স নীতি ঘোষণার পর থেকেই বিশেষ অভিযান চলছে এবং বর্তমানেও অব্যাহত রয়েছে। গত তিন মাসে প্রায় ১ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বেশির ভাগকেই গ্রেফতার করা হয়েছে। এতে এলাকাভিত্তিক মাদকের নৈরাজ্য অনেকটা কমেছে। কাউকেই ছাড় দেয়া হবে না।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০