সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

প্রধানমন্ত্রীর সঙ্গে পশ্চিমবঙ্গের বিজেপি নেতার সাক্ষাৎ

 বাসস :


প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা অনিন্দ্য গোপাল মিত্র। সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর তেজগাঁওস্থ কার্যালয়ে এ সাক্ষাৎ করেন তিনি। অনিন্দ্য গোপাল মিত্র স্টেট এক্সিকিউটিভ মেম্বার এবং পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতির উপদেষ্টা।

পরে, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফিংয়ে বলেন, বৈঠকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তরুণ রাজনৈতিক কর্মী হিসেবে তাঁর ভূমিকার কথা উল্লেখ করেন অনিন্দ্য মিত্র। এ সময় ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত সরকার ও জনগণের সাহায্য সহযোগিতার কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ১৯৭৫ সালের ১৫ই অগাস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করা হয়েছিল এবং একটি প্রজন্মকে সঠিক ইতিহাস থেকে অন্ধকারে রাখা হয়েছিল। ‘তবে, এখন তরুণ প্রজন্ম ইতিহাস সচেতন এবং তাঁরা এখন সঠিক ইতিহাস জেনেছে,’ যোগ করেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ ভারত সম্পর্ক বর্তমানে নতুন এক উচ্চতায় পৌঁছেছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

প্রেস সচিব বলেন, ভারত এবং বাংলাদেশ দুই দেশই দু’দেশের মধ্যকার বিদ্যমান সম্পর্ককে সমান গুরুত্ব দেয় বলেও বৈঠকে আলোচনা হয়।সাক্ষাতের শুরুতেই প্রধানমন্ত্রীর কক্ষে প্রবেশ করে বিজেপি নেতা বঙ্গবন্ধুর ছবিতে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বলেও প্রেস সচিব জানান।

বৈঠকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930