সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটক ২

আকাশবার্তা ডেস্ক :

অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে খাবার পরিবেশন ও হোটেলের অভ্যন্তরে মূল্য তালিকা না থাকায় লক্ষ্মীপুর গ্র্যান্ড হোটেলে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় হোটেলের দুই কর্মচারীকে আটক করা হয়। আটককৃতরা হলেন, হোটেল কর্মচারী রানা ও আলাউদ্দিন।
মঙ্গলবার বিকেলে পুরাতন আদালত রোডের গ্র্যান্ড হোটেলে অভিযানে নেতৃত্ব দেন, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান।
জানা যায়, দীর্ঘদিন থেকে শহরের আদালত রোডের গ্র্যান্ড হোটেলে নিন্মমানের খাবার পরিবেশন, খোলা ও নোংরা পরিবেশে খাবার বিক্রি করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে ওই হোটেলে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। পরে আটককৃতদের ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদন্ড দেওয়া হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন, সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ফেরদৌসি বেগমসহ পুলিশ সদস্যরা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930