মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

বিএনপি নির্বাচনে গেলে আ.লীগের জোটে জাপা : এরশাদ

আকাশবার্তা ডেস্ক : 


জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে জোট বাঁধবে নাকি এককভাবে নির্বাচনে যাবে তা নির্ভর করবে বিএনপির নির্বাচনে আসা না আসার উপর।

শনিবার (১৮আগস্ট) রংপুরে তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বলেন, “বিএনপি নির্বাচনে এলে জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচনে করবে। আর বিএনপি না এলে জাতীয় পার্টি এককভাবে ৩০০ আসনে নির্বাচন করবে।

এরশাদ রংপুর থেকেই আগামী জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারনা শুরুর ঘোষণা দিয়ে বলেন, দেশে শক্তিশালী দল তিনটি। আওয়ামী লীগ, বিএনপি আর জাতীয় পার্টি। বিএনপির অবস্থা ছিন্ন ভিন্ন। তাই এখন দেশে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি শক্তিশালী দল।

রংপুরের ২২ আসনে প্রার্থী চুড়ান্ত হয়েছে বলে জানন তিনি। রংপুরের আসগুলো এবার আমরা ফিরে পাব। রংপুরের মানুষ আমাদের ভোট দিবে। জাতীয় পার্টি নির্বাচনমুখি দল। সরকার বদলাতে হলে নিবাচনের বিকল্প নেই।

এরশাদ বলেন, কে কী আশা করলো তা নিয়ে আমাদের কিছু যায় আসে না, রংপুরের ২২টি আসনেই আমরা চাই। বিএনপির অবস্থা ভালো নেই উল্লেখ করে এরশাদ বলেন, বিএনপি আসবে কী আসবে না তারাই ভালো জানে। জাতীয় পার্টি নির্বাচন মুখি দল, নির্বাচনে আমার দল অংশ নেবে। একপর্যায়ে তিনি নিরাপদ সড়ক আন্দোলনে আটক শিক্ষার্থীদের মুক্তিও দাবী করেন।

সূত্র : দৈনিক আমার সংবাদ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০