সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

ভারতীয় সাংবাদিক কুলদীপ নায়ার মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক  :


ভারতের প্রবীণ সাংবাদিক, লেখক, রাজনৈতিক বিশ্লেষক কুলদীপ নায়ার আর নেই। বৃহস্পতিবার (২৩আগস্ট) ভোরে দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। খবর এনডিটিভির

১৯২৩ সালের ১৪ অগাস্ট ব্রিটিশ ভারতের পাঞ্জাবের শিয়ালকোটে (বর্তমানে পাকিস্তানে) জন্মগ্রহণ করেন বিশিষ্ট এই সাংবাদিক। তার বাবা ছিলেন একজন নামকরা চিকিৎসক।

আইন শাস্ত্রে লেখাপড়া করলেও কুলদীপ নায়ার কর্মজীবন শুরু করেন উর্দু পত্রিকা দৈনিক আনজামের প্রতিবেদক হিসেবে। এরপর সময়ের সঙ্গে সঙ্গে তিনি নিজের পরিচয়কে বহুমাত্রায় বিস্তৃত করেছেন। সাংবাদিকতার বিরতিতে সরকারি চাকরি করেছেন, দায়িত্ব পালন করেছেন বিদেশে ভারতের রাষ্ট্রদূত হিসেবেও। এছাড়াও ১৯৯৭ সালে দেশটির রাজ্যসভার সদস্যও নির্বাচিত হয়েছিলেন তিনি ।

ভারতের ইংরেজি দৈনিক ইনডিয়ান এক্সপ্রেস এবং স্টেটসম্যানের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা কুলদীপ নায়ার সত্তরের দশকে ইন্দিরা গান্ধীর সময়ে জরুরি অবস্থা জারির বিরোধিতায় সরব হয়েছিলেন। এজন্য তাকে কারাগারেও যেতে হয়েছিল।

কুলদীপ নায়ার তার দীর্ঘ অভিজ্ঞতা থেকে লিখে গেছেন ১৫টি বই। আত্মজীবনী ‘বিয়ন্ড দ্য লাইনসে’ নিজের বেড়ে ওঠার গল্পের পাশাপাশি তুলে ধরেছেন ভারতীয় উপমহাদেশের ঐতিহাসিক নানা বাঁক বদলের কথা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031