মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

লক্ষ্মীপুরে নিহত নেতাকর্মীদের পরিবারের পাশে দাঁড়ালেন অধ্যক্ষ এমএ সাত্তার

নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুরে বিভিন্ন সময় বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে খুন হওয়া আ.লীগের ৪ নেতাকর্মীসহ ৬ জনের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন, ঢাকা মোহাম্মদপুর থানা আ.লীগের সভাপতি অধ্যক্ষ এমএ সাত্তার। শনিবার (২৫আগস্ট) তাদের পরিবারবর্গের সাথে দেখা করে খোঁজখবর নেন তিনি। এ সময় অধ্যক্ষ এম এ সাত্তার ট্রাস্টের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করেন। পরে প্রয়াত নেতাকর্মীদের কবর যিয়ারত করেন এবং তাদের রূহের মাগফেরাত কামনায় দোয়া করেন অধ্যক্ষ এম এ সাত্তার।

এদের মধ্যে লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের পুনিয়ানগর গ্রামের বেচুর বাড়ির নৌবাহিনী অফিসার মো. ফজলুল করিম, দত্তপাড়া গ্রামের সওদাগর বাড়ির বীর মুক্তিযোদ্ধা নুরনবী, তাঁর ছেলে ইকবাল বাহার চৌধুরী বিপ্লব, বরপাড়া গ্রামের বড় বাড়ির লিটন চন্দ্র দে’সহ ৪ জন বিভিন্ন সময় বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে খুন হন। এছাড়াও লক্ষ্মীপুর সদর উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা প্রয়াত মনিরুজ্জামান মনির এবং দত্তপাড়া ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি ও মুক্তিযোদ্ধা ডা. শহীদ উল্লার পরিবারের সাথে দেখা করেন, আ.লীগ নেতা অধ্যক্ষ এম এ সাত্তার।

এ সময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সামছুদ্দিন সাজু, আ.লীগ নেতা মো. শহীদ উল্যাহ, সাবেক ছাত্রনেতা আব্দুস সাত্তার, চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এবিএম শেখ ফরিদ, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক রাজ বিজয় চক্রবর্তী, চন্দ্রগঞ্জ থানা কৃষকলীগের প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।

অধ্যক্ষ এম এ সাত্তার বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি ও অধ্যক্ষ এম এ সাত্তার ট্রাস্টের চেয়ারম্যান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-০৩ (সদর) আসন থেকে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০