সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে বিএনপির পৃথক প্রতিষ্ঠাবার্ষিকী পালন, খালেদা জিয়ার মুক্তি দাবি

নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুরে বিএনপি’র ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দুইভাগে বিভক্ত হয়ে পৃথকস্থানে আলোচনা সভা হয়েছে। তবে পৃথক কর্মসূচি পালন করলেও উভয়পক্ষ থেকে দাবি একটাই ছিল ‘আগামী নির্বাচনের পূর্বে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্তে মুক্তি দিতে হবে।’

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শনিবার (০১ সেপ্টেম্বর) সকালে শহরের উত্তর তেমুহনী এলাকায় জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবুর বাসভবনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। একই সময় কেন্দ্রীয় বিএনপি’র প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি’র অনুসারিরা দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলাদাভাবে আলোচনা সভার আয়োজন করেন।

জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবুর নেতৃত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সহ-সভাপতি ছাঈদুর রহমান ছুট্টু, যুগ্ম সাধারণ সম্পাদক হারুর অর রশিদ ব্যাপারী, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট হাছিবুর রহমান, জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন, পৌর ছাত্রদলের সভাপতি মোছাদ্দেক হোসেন বাবর প্রমুখ।

অপরদিকে বিএনপি’র দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির উপদেষ্টা এ্যাডভোকেট সৈয়দ মো. শামছুল আলম, জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম, জেলা বিএনপি’র সমাজসেবা সম্পাদক এ্যাডভোকেট ওয়াহাব, সদর (পূর্ব) বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. রফিকুল্যাহ মিয়া, জেলা যুবদলের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান লিঙ্কন প্রমুখ।

পৃথক আলোচনা সভা বক্তারা একই দাবি তুলে বলেন, বর্তমান সরকার জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। মিথ্যা মামলা দিয়ে দেশনেত্রীকে কারাবন্দি করে রাখা হয়েছে। জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে বিএনপি সরকারের বিকল্প নেই- তা জনগণ বুঝে। তাই স্বাধীনতা সার্বভৌমত্ব ও জনগণের আস্থার প্রতিক দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিঃশর্তে মুক্তির দাবি জানান বক্তারা।

বিএনপি’র কয়েকজন নেতা ক্ষোভ করে বলেন, নেতৃত্বের দ্বন্দ্বে লক্ষ্মীপুর বিএনপি দুইভাগে বিভক্ত। আগামী সংসদ নির্বাচনে মনোনায়ন পেতেই জেলার নেতারা এ দ্বন্দ্বের সৃষ্টি রেখেছেন। যার কারণে নিজেদের ঘাঁটিতেই আজ নেতাকর্মীরা ছন্নছাড়া। এক নেতার কর্মসূচিতে গেলে অন্য নেতার গ্রুপিং। জেলার নেতাদের দ্বন্দ্বে মাঠপর্যায়ের কর্মীরাও এখন হতাশাগ্রস্ত।

পৃথক কর্মসূচির বিষয়ে সদর পূর্ব বিএনপি’র সদর (পূর্ব) বিএনপি’র সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক সংগঠন। নিজেদের মধ্যে নেতৃত্বের দ্বন্দ্বের কারণে পৃথকভাবে কর্মসূচির আয়োজন করা হয়েছে। তবে আমাদের একটাই দাবি বেগম জিয়ার মুক্তি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930