সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

দায়িত্ব অবহেলা : এসএসসি পরীক্ষাকেন্দ্রে ৪ শিক্ষককে অব্যাহতি

আকাশবার্তা ডেস্ক :

এসএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব অবহেলার কারণে লক্ষ্মীপুরে ৪ শিক্ষককে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।  বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে লক্ষ্মীপুর সরকারি বালিকা বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রমিজ আলম এসব শিক্ষকদের  দায়িত্ব থেকে অব্যাহতি দেন।

তারা হলেন, ওই কেন্দ্রের কক্ষ পরিদর্শক সহকারী শিক্ষক মনির হোসেন, হোসনেয়ারা বেগম, আকাশ মজুমদার ও নুরুল আবছার।

ম্যাজিস্ট্রেট মো. রমিজ আলম গণমাধ্যম কর্মীদের বক্তব্য দিতে রাজি না হলেও কেন্দ্রের সহকারি সচিব বলরাম চন্দ্র বেদনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ইতিহাস, পদার্থ বিজ্ঞান ও ফিন্যান্স  বিষয়ে পরীক্ষা চলছিল। এ সময় দায়িত্ব অবহেলার কারণে ৩ শিক্ষককে এবং মোবাইল ফোন পাওয়া যাওয়ায় এক শিক্ষিকাসহ মোট ৪ জনকে পরীক্ষার দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930