সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

সাংবাদিক সুবর্ণা হত্যার বিচারের দাবিতে বেগমগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন

বিশেষ প্রতিনিধি :


সাংবাদিক সুবর্ণা নদী হত্যার বিচারের দাবিতে ও সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে নোয়াখালীর চৌমুহনী প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বেগমগঞ্জে কর্মরত সাংবাদিকরা। সোমবার সকালে চৌমুহনী পাবলিক হলের সামনে প্রধান সড়কে অনুষ্ঠিত এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন, চৌমুহনী প্রেসক্লাবের সহ-সভাপতি ইয়াকুব নবী ইমন, সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন, সহ-সাধারণ সম্পাদক এম মজিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোতাসিম বিল্লাহ সবুজ, দপ্তর সম্পাদক মো. আলাউদ্দিন, কোষাধ্যক্ষ আবদুর রহিম, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক আনোয়ার পারভেজ, সমাজ কল্যাণ সম্পাদক সিহাব উদ্দিন, প্রচার সম্পাদক বজলুর রহমান মিন্টু, সদস্য গোলাম মহিউদ্দিন নসু, হারুনুর রশিদ রাজিব, কবির আহমদ ফারুক, জহির উদ্দিন, আলাউদ্দিন শিবলু।

এ সময় সংহতি প্রকাশ করে আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক বাদশা, নোয়াখালী সাংবাদিক ইউনিটির সাধারণ সম্পাদক আনোয়ারুল করিম মানিক, সহ সভাপতি এম এস জামাল, সদস্য মিজানুর রহমান ও প্রবীণ সাংবাদিক হরলাল ভৌমিক প্রমুখ।

বক্তাগণ অবিলম্বে সাংবাদিক সুবর্ণা নদী হত্যাসহ সারাদেশে সকল সাংবাদিক হত্যার বিচারের জোর দাবি জানান। মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল চৌমুহনীর প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পাবলিক হলে এসে শেষ হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930