সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

মালয়েশিয়ায় দুই নারী সমকামীকে বেত্রাঘাত

আন্তর্জাতিক ডেস্ক :


মালয়েশিয়ায় একটি গাড়ির মধ্যে ‘লেসবিয়ান’ যৌনক্রিয়ার চেষ্টা করার দায়ে অভিযুক্ত দুই নারীকে একটি ধর্মীয় আদালতে বেত্রাঘাত করা হয়েছে। তেরেঙ্গানু রাজ্যের শরিয়া হাইকোর্টে ২২ এবং ৩২ বছর বয়স্ক ওই দুই মুসলিম নারীর প্রত্যেককে ছয় বার করে বেত্রাঘাত করা হয়।

স্থানীয় একটি সংবাদপত্র রিপোর্ট করেছে যে ১০০-রও বেশি লোক এই বেত্রাঘাতের দৃশ্য প্রত্যক্ষ করে। মালয়েশিয়ার ধর্মীয় এবং রাষ্ট্রীয় উভয় ধরণের আইনেই সমকামিতা অবৈধ। একজন কর্মকর্তা বলেছেন, এই রাজ্যে সমকামী যৌন সম্পর্কের অভিযোগে এটাই প্রথম দন্ডাদেশ এবং প্রকাশ্যে বেত্রাঘাতের ঘটনাও এটিই প্রথম।

দন্ডিত দুই নারীর নাম প্রকাশ করা হয় নি। গত এপ্রিল মাসে তেরেঙ্গানুতে একটি গাড়ির ভেতর থেকে ইসলামি আইন প্রয়োগকারী কর্মকর্তারা তাদের আটক করে।গত মাসে তারা ইসলামিক আইন ভাঙার দোষ স্বীকার করে, এবং তাদের ৮০০ মার্কিন ডলার সমমানের জরিমানা এবং বেত্রাঘাতের দন্ড দেয়া হয়।

মানবাধিকার কর্মীরা এতে ক্ষোভ প্রকাশ করেছেন। উইমেন্স এইড অর্গানাইজেশন নামে একটি নারী সংগঠন বলেছে, গুরুতর মানবাধিকার লংঘনের এ ঘটনায় তারা মর্মাহত। তারা বলেছে, দু’জন প্রাপ্তবয়স্ক ব্যক্তি যদি সম্মতির ভিত্তিতে যৌনক্রিয়া করে তা অপরাধ হিসেবে গণ্য হওয়া উচিত নয়, বেত্রাঘাতের দন্ড তো নয়ই।

কিন্তু তেরেঙ্গানু রাজ্যের নির্বাহী কাউন্সিলের একজন সদস্য সাইফুল বাহরী মামাত এই শাস্তিকে সমর্থন করে বলেছেন, কাউকে নির্যাতন বা আহত করার জন্য এটা করা হয়নি, বরং প্রকাশ্য বেত্রাঘাতের উদ্দেশ্য হলো- যাতে সমাজ এ থেকে একটা শিক্ষা গ্রহণ করে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031