মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

লক্ষ্মীপুরে অস্ত্রসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আকাশবার্তা ডেস্ক : 


লক্ষ্মীপুরের রায়পুরে মোঃ আব্দুর রহিম ওরুপে তুফান (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এসময় তার কাছ থেকে একটি পাইপগান ও ৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।। মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রায়পুর-ফরিদগঞ্জ বর্ডার বাজার এলাকার একটি পরিত্যক্ত ঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার চরপাতা ইউনিয়নের পূর্ব চরপাতা গ্রামের শহিদ উল্যার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রায়পুর থানার এসআই মোতাহের হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স আসামি তুফানকে অস্ত্রসহ গ্রেপ্তার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে রায়পুর থানায় মাদক, অস্ত্র ও ছিনতাইসহ ৬টি মামলা রয়েছে। সে এলাকার মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী হিসেবে পরিচিত। দীর্ঘদিন পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা যায়নি।

পরে এসআই মোতাহের হোসেন বাদী হয়ে অস্ত্র আইনে আব্দুর রহিম তুফানকে আসামি করে মামলা দায়ের করেন। বুধবার ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে বলে জানায় পুলিশ।

রায়পুর থানার ওসি (তদন্ত) মোঃ সোলাইমান বলেন, মাদক ব্যবসায়ী আব্দুর রহিমের সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০