সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে চোরের ঘরের মাটি খুঁড়ে মিলল স্বর্ণালংকার

আকাশবার্তা ডেস্ক : 


লক্ষ্মীপুরে পৌর শহরের সমসেরাবাদ এলাকার ব্যবসায়ী সুমন মজুমদারের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় জড়িত যুবককে আটক করা হয়েছে। এ সময় চোরের বসত বাড়ির মাটি খুঁড়ে চুরি হওয়া প্রায় ১০ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলা টুমচর গ্রামে অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত নাহিদকে আটক ও মালামাল উদ্ধার করেন।

থানা পুলিশ জানায়, গত শনিবার (১ সেপ্টেম্বর) রাতে সুমন মজুমদারের বাসার চালের টিন খুলে নাহিদ লক্ষাধিক টাকা ও স্বর্ণালংকার লুটে নেয়। নাহিদ সদর উপজেলার টুমচর এলাকার মো. মিজানের ছেলে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি থানায় লিখিত অভিযোগ করেছিলেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরকে আটক করা হয়। এ সময় তার বসত ঘরে মাটির নিচে পুঁতে রাখা চুরি করে নেওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়। অভিনব কায়দায় এই চুরি ঘটনা সে স্বীকার করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930