বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

মালয়েশিয়ায় ৩৭৭টি পাসপোর্টসহ ৬৫ জন বাংলাদেশিকে উদ্ধার

আকাশবার্তা ডেস্ক : 


মালয়েশিয়ার নাগরিক কর্তৃক পরিচালিত একটি অফিস থেকে ৩৭৭ টি পাসপোর্ট সহ ৬৫ জন বাংলাদেশিকে উদ্ধার করেছে ইমিগ্রেশন পুলিশ । গতকাল মঙ্গলবার (০৪ সেপ্টেম্বর) মালয়েশিয়ার বান্ডার বারু নিলাই শহরের একটি অফিস থেকে মোট ৩৭৭টি পাসপোর্ট উদ্ধার করে অভিবাসন বিভাগ। যার মধ্যে ৩৬১ বাংলাদেশি পাসপোর্ট সহ উদ্ধার করা হয় অসহায় ৬৫ জন বাংলাদেশিকে। গ্রেপ্তার করা হয়েছে একজন কোম্পানির মালিককে।

বুধবার (০৫ সেপ্টেম্বর) অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি মোস্তফা আলী সাংবাদিকদের জানান, দীর্ঘদিন যাবত অবৈধদের বৈধ করার নামে প্রতারণা সহ জাল ভিসা করার অভিযোগের তদন্তে দেখা গেছে কোম্পানিটি দীর্ঘদিন যাবত অভিবাসী শ্রমিকদের জিম্মি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে।

উদ্ধারকৃত বাংলাদেশিরা জানান, দীর্ঘ পাঁচ মাস যাবত বেতন না দিয়ে রুমের ভিতর তাদেরকে আটকে রেখে কোনরকম দিন পার করছিলো। এভাবে দীর্ঘদিন বিভিন্ন শ্রমিকদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। এছাড়াও বিভিন্ন কোম্পানির কাছে বাংলাদেশি শ্রমিকদের ১৮০০ শত থেকে ২০০০ মালায় রিংগিতের বিনিময়ে বিক্রি করতো।

উল্লেখ্য সম্প্রতি আরও একটি সিন্ডিকেটকে নিলায় থেকে গ্রেপ্তার করে অভিবাসন বিভাগ। হোসেন বিভাগের মহাপরিচালক আরও জানান, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে যেমন কঠোর তার থেকেও বেশি কঠোর যারা সিন্ডিকেটের মাধ্যমে অভিবাসীদের ঠকিয়ে কোটি কোটি টাকা কামিয়েছে। অবৈধ অভিবাসী এবং সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের যুদ্ধ শুরু হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১