মঙ্গলবার ১৬ই জুন, ২০২৬ ইং ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে মৃদু ভূমিকম্প

আকাশবার্তা ডেস্ক : 


রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫৪ মিনিটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো ভারতের আসামের কোকড়া ঝড়, রাজধানী ঢাকা থেকে ২৯৩ কিলোমিটার উত্তরে। ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৪।

রাজধানী ছাড়াও বগুড়া, দিনাজপুর, পাবনা, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

আবহাওয়া অফিসের কর্তব্যরত কর্মকর্তা মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম। সেখানে বাংলাদেশ সময় সকাল ১০টা ৫৪ মিনিটে মাঝারি মাত্রার এই ভূমিকম্প হয়। এর মাত্রা ছিল ৫ দশমিক ৪।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ভারতের উত্তর-পূর্বাঞ্চল ও পশ্চিমবঙ্গেও ভূকম্পন অনুভূত হয়েছে।

তবে ভূমিকম্পে কোনো ধরনের ক্ষতির খবর এই রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া যায়নি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০