মঙ্গলবার ১৬ই জুন, ২০২৬ ইং ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন ও কর্মপরিকল্পনা বিষয়ক নিসচার প্রতিনিধি সম্মেলন

আকাশবার্তা ডেস্ক : 


জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০১৮ পালন ও আগামীর কর্মপরিকল্পনা বিষয়ক নিরাপদ সড়ক চাই (নিসচা) এর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৮টায় রাজধানীর একটি হোটেলে সারাদেশের নিসচার বিভিন্ন শাখার সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও সদস্য সচিবসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাদের মতামত প্রদান করেন। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। কোরআন তেলাওয়াত পাঠ করেন, সংগঠনের অর্থ সম্পাদক নাসিম রুমি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নিসচার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন, নিসচার মহাসচিব সৈয়দ এহসানুল হক কামাল ও সাংগঠনিক সম্পাদক এস এম আজাদ। প্রতিনিধি সম্মেলনে সড়ক দুর্ঘটনায় হতাহতদের আত্মার শান্তি কামনা করে শোক প্রস্তাব উত্থাপন করেন নিসচার যুগ্ম মহাসচিব লায়ন গনি মিয়া বাবুল। অনুষ্ঠান পরিচালনায় সার্বিক সহেযাগিতা করেন সংগঠনের যুগ্ম মহাসচিব লিটন এরশাদ।
প্রতিনিধি সম্মেলনে মতামত প্রদান করেন ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি আব্দুল কাদের চৌধুরী, খুলনার সভাপতি ইকবাল হোসেন বিপ্লব, দিনাজপুর জেলা শাখার সভাপতি বিশ্বজিত দাস, নরসিংদীর মাদবদী শাখার সাধারণ সম্পাদক খন্দকার শাহিন, সিলেট মহানগর কমিটির সভাপতি এম ইকবাল হোসেন, কুমিল্লা জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান বাবুল, যশোর জেলা  কমিটির সভাপতি সাদেকুর রহমান, সৈয়দপুর উপজেলা কমিটির সভাপতি কামাল হোসেন ফারুকী, শরীয়তপুর জেলা কমিটির সভাপতি মুরাদ মুন্সী, লক্ষ্মীপুর সভাপতি অধ্যাপক কার্তিক সেনগুপ্ত, চন্দ্রগঞ্জ শাখার আহ্বায়ক মো. আলী হোসেন, বগুড়ার শিবগঞ্জ উপজেলা আহ্বায়ক রশিদুল ইসলাম রানা, রাজশাহী জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ,
প্রতিনিধিরা জানান, তারা স্থানীয় পর্যায়ে সড়ক দুর্ঘটনারোধে মানববন্ধন, শোভাযাত্রা, লিফলেট ও হেলমেট বিতরণ, দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও সে বিষয়ে সুপারিশ, স্থানীয় জেলা প্রশাসন, বিআরটিএসহ সংশ্লিষ্ট প্রশাসনকে সহযোগিতা, দুর্ঘটনা প্রবণ এলাকা খুঁজে বের করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ এবং স্কুল ও কলেজের শিক্ষার্থীদের সচেতন করতে নানা কর্মসূচি গ্রহণ করেছেন নিজ নিজ এলাকায়। এছাড়া বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহনের চালকদের গাড়ি চালনায় সতর্ক করতেও নানা প্রচারণামূলক কর্মসূচি নিয়মিতভাবে পরিচালনা করছেন। এসব কার্যক্রমে সড়ক দুর্ঘটনা অনেক কমেছে বলে নিসচার প্রতিনিধিরা উল্লেখ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নিসচার ভাইস চেয়ারম্যান শামীম আলম দীপেন, যুগ্ম মহাসচিব সাদেক হোসেন বাবুল, আন্তর্জাতিক সম্পাদক মিরাজুল মইন জয়, প্রচার সম্পাদক এ কে এম ওবায়দুর রহমান, প্রকাশনা সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ, সহ-সাংগঠনিক সম্পাদক এ কে অাজাদ, সড়ক দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা সহ-সম্পাদক অাবু বকর সিদ্দিক রাব্বী, সহ-প্রচার সম্পাদক সাফায়াত সাকিব।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০