মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

বঙ্গবন্ধু গোল্ডকাপ : হাজিরপাড়ার বিজয়, চন্দ্রগঞ্জ রানার্সআপ

নিজস্ব প্রতিবেদক : 


লক্ষ্মীপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ৩-১ গোলে চন্দ্রগঞ্জকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে হাজিরপাড়া ইউনিয়ন একাদশ। রোববার (১৬ সেপ্টেম্বর) বিকালে চন্দ্রগঞ্জ থানাধীন হাজিরপাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়েছে।
সাবেক ছাত্রনেতা নিজাম উদ্দিন মুন্নার তত্ত্বাবধানে এ টুর্নামেন্ট পরিচালিত হয়। এছাড়া সার্বিক সহযোগীতায় ছিলেন, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা স্ট্রেট যুবলীগের সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন আহম্মেদ।
এ সময় খেলা উপভোগ এবং পুরস্কার বিতরণ করেন, বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষাণুরাগী মিয়া মো. গোলাম ফারুক পিংকু, হাজিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল আলম বাবুল, হাজিরপাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওঃ মো. নুরুল ইসলাম, চন্দ্রগঞ্জ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, জেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক মুনছুর আহম্মেদ প্রমুখ।
প্রসঙ্গত, টুর্নামেন্টে সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার ৮টি দল অংশগ্রহণ করে। সহযোগীতায় ছিলেন, হক ট্রাভেলস ইন্টারন্যাশনাল, বাবর ব্রিকস, বিকেবি ব্রিকস, ফাতেমা ব্রিকস ও রানা বিল্ডার্স।
এএইচ/এবি

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০