সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে ছেলে খুনের দায়ে বাবা আটক

নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুরের রায়পুরে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে ছেলে মো. সাগরকে কুপিয়ে খুনের ঘটনায় বাবা বেলায়েত হোসেন ভূইয়াকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে পৌর শহরের মধুপুর এলাকার হারিস ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে সকালে ময়নাতদন্তের জন্য জেলার সদর হাসপাতালে প্রেরণ করে এবং রাতেই ঘাতক বাবা বেলায়েত হোসেনকে আটক করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ছেলে পরিবারের অমতে একাধিক বিয়ে করার কারণে তাদের প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকতো। এনিয়ে সোমবার রাতে সাগরের সাথে তার বাবা বেলায়েত হোসেনের বাগবিতন্ডা হয়। একপর্যায়ে বাবা ছেলেকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুত্বর আহত করে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) সোলাইমান চৌধুরী বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রাতেই পুলিশ অভিযান চালিয়ে ঘাতক বাবাকে আটক করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুুতি চলছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930