সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

হাতে হাত রেখে ঐক্যর ডাক

আকাশবার্তা ডেস্ক : 


শনিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে হাতে হাত রেখে ঐক্যের ঘোষণা দিয়েছেন জাতীয় ঐক্য প্রক্রিয়ার সমাবেশে অংশ নেওয়া রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

এর মাধ্যমে ঐক্যবদ্ধভাবে রাজননৈতিক অঙ্গনে চলতে যাওয়ার অঙ্গীকার প্রকাশ করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. মঈন খান ও খন্দকার ড. মোশাররফ হোসেন, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

দুপুর ৩টার দিকে সমাবেশস্থলে যান বিএনপির শীর্ষ চার নেতা। সেখানে যান গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনও।সমাবেশ শুরুর আগে ঐক্য প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত সমমনা রাজনৈতিক দলের নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন। ড. কামাল হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি ও যুক্তফ্রন্টের চেয়ারম্যান ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী।

সমাবেশে অন্যদের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আব্দুল মঈন খান, জেএসডির সভাপতি আসম আবদুর রব, নাগরিক ঐক্যর আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জাতীয় পার্টির (কাজী জাফার) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সদস্য সচিব আ ব ম মোস্তফা আমিন, বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, গণ ফোরামের সাধারণ নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদীন, নিতাই রায় চৌধুরী, ঐক্য প্রক্রিয়ার নেতা সুলতান মোহাম্মদ মনসুর প্রমুখ বক্তব্য দেন।

‘কার্যকর গণতন্ত্র, আইনের শাসন ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে’ এ সমাবেশের আয়োজন করেছে জাতীয় ঐক্য প্রক্রিয়া।

সমাবেশ ঘিরে সেখানে সতর্ক অবস্থানে রয়েছে-পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সমাবেশ সুন্দর ও সুশৃঙ্খল করতে পুলিশের কড়া নজরদারি রয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে তা সঙ্গে সঙ্গে প্রতিহত করা হবে।

গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ড. কামাল হোসেন বলেন, মানুষ ভোটের অধিকার, সাংবিধানিক অধিকার ও মানবাধিকার থেকে বঞ্চিত। এগুলো প্রতিষ্ঠার জন্য আমরা জাতীয় ঐক্যর ডাক দিয়েছি। দেশের জনগণের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে। জানমালের নিরাপত্তা নেই। মানুষ আজ দিশেহারা। মানুষ সুশাসন ও আইনের শাসন চায়। এজন্য প্রয়োজন বৃহত্তর জাতীয় ঐক্য। আমরা সেই ঐক্যের ডাক দিয়েছি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930