শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ ইং ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

চন্দ্রগঞ্জে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

আকাশবার্তা ডেস্ক  :


লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ২০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক বিক্রেতা হারুনুর রশিদ প্রকাশ হারুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারের শ্রমিক হোটেলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত হারুন পশ্চিম লতিফপুর গ্রামের রুস্তম আলীর ছেলে।

পুলিশ জানায়, ইয়াবা বেচাকেনার জন্য শ্রমিক হোটেলের পাশে মাদক বিক্রেতা হারুন অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানার এসআই সোহেল মিয়া, এএসআই মিজানুর রহমানসহ সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে মাদক বিক্রেতা হারুনকে ২০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এছাড়াও বিভিন্ন থানায় হারুনের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে পুলিশ জানায়।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ মাদকসহ হারুনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

এএইচ/এবি

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০