শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ ইং ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

যৌনাঙ্গে গাছের ডাল ঢুকিয়ে কিশোরীকে হত্যা : ৩ জনের ফাঁসি

আকাশবার্তা ডেস্ক : 


শেরপুরের ঝিনাইগাতীতে কিশোরী বিনা আক্তারকে ধর্ষণের পর হত্যার দায়ে ৩ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর ) দুপুরে জেলা নারী ও শিশু আদালতের বিচারক মোঃ আখতারুজ্জামান ওই রায় ঘোষণা করেন।

দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন- উপজেলার কাংশা ইউনিয়নের বাকাকুড়া গ্রামের ফজল হকের ছেলে আমানুল্লাহ, হাবিবুর রহমানের ছেলে নূরে আলম ও মৃত মজিবর রহমানের ছেলে কালু মিয়া। সাজাপ্রাপ্ত মধ্যে কালু মিয়া পলাতক রয়েছে।

মামলার তথ্য মতে, ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের পশ্চিম বাকাকুড়া গ্রামের শফিকুল শেখের মেয়ে স্থানীয় ব্র্যাক স্কুলের পঞ্চম শ্রেণি পড়ুয়া মেয়ে বিনা আক্তারের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে স্থানীয় বখাটে আমানুল্লাহ। ওই সম্পর্ক বিনার পরিবার মেনে না নেয়ায় ২০১৬ সালের ৯ জুলাই কালু মিয়া বিনাকে বাড়ি থেকে ডেকে নিয়ে আমানুল্লাহর হাতে তুলে দেয়।

পরে আমানুল্লাহ বিনা বেগমকে বিভিন্ন জায়গায় রেখে ধর্ষণ করে এবং পরে মুখে এসিড ঢেলে, যৌনাঙ্গে গাছের ডাল ঢুকিয়ে নির্যাতন করে ও শ্বাসরোধ করে নৃশংসভাবে হত্যা করে বাকাকুড়া খালে লাশ ফেলে রাখে। ২১ জুলাই ওই খালে তার লাশ পাওয়া যায়। ওই ঘটনায় ওইদিনই বিনার মা বাদী হয়ে ঝিনাইগাতী থানায় একটি মামলা দায়ের করেন।

তদন্ত শেষে ওই বছরের ২০ অক্টোবর ৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন ঝিনাইগাতী থানার এসআই আব্দুল করিম। বিচারিক প্রক্রিয়ায় বাদী, চিকিৎসকসহ ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার ওই রায় ঘোষণা করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০