সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

ফ্লোরিডায় যুবলীগের উদ্যোগে দৃষ্টিনন্দন শহীদ মিনার নির্মাণ

 আন্তর্জাতিক ডেস্ক :
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর ২১শে শহীদ দিবস উপলক্ষে সুদূর আমেরিকায় তৈরী করা হয়েছে দৃষ্টিনন্দন শহীদ মিনার। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা স্টেট আওয়ামী যুবলীগের উদ্যোগে এ শহীদ মিনার নির্মাণ করা হয়। এতে পৃষ্ঠপোষকতা করেছেন, ফ্লোরিডা স্টেট যুবলীগের সভাপতি দয়ান চৌধুরী, সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন আহাম্মদ, সহ-সভাপতি হারুন চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম। শহীদ মিনারের ডিজাইন করেছেন, স্টেট যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহাম্মদ।
ফ্লোরিডা স্টেট যুবলীগের সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন আহাম্মদ জানিয়েছেন, নিজেরাই স্বেচ্ছাশ্রমে নির্মাণ করেছেন শহীদ মিনার। তিনি বলেন, মাতৃভাষা এবং মাতৃভূমির টানে প্রবাসী ফ্লোরিডাবাসির জন্য এটি আমাদের সারপ্রাইজ।
২১শে ফেব্রুয়ারি উপলক্ষে প্রবাসে থেকে ভাষা শহীদদের প্রতি মন্মান জানানোর জন্য শহীদ মিনার নির্মাণের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যুবলীগের সংগ্রামী আহ্বায়ক তরিকুল হায়দার চৌধুরী। এ জন্য তিনি রমিজ উদ্দিন আহাম্মদকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান।
এ দিকে অমর একুশে পালন উপলক্ষে ফ্লোরিডা স্টেট যুবলীগের উদ্যোগে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত দোয়া ও আলোচনা সভায় আমেরিকায় প্রবাসী সকল বাংলাদেশীকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন রমিজ উদ্দিন আহাম্মদ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930