সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

লক্ষ্মীপুরে বিএনপির স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক :


খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিসহ ৭ দফা দাবিতে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে বিএনপি। বুধবার (০৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা বিএনপির সভাপতি আবুল খায়ের ভূঁইয়া ও সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু পৃথক পৃথকভাবে স্মারকলিপি প্রদান করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাছিবুর রহমান হাছিব, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বেপারী, জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান লিংকন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, জেলা ছাত্রদলের সভাপতি মো. ইব্রাহিম, সাধারণ সম্পাদক আব্দুল্যাহ আল মামুন প্রমুখ।

এছাড়াও জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৭ দফা দাবী ও ১২টি লক্ষ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় লক্ষ্মীপুরে স্মারকলিপি প্রদান করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930