সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

কমলনগরে শিশুর প্রতি কলেজ অধ্যক্ষের অমানবিকতা

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের কমলনগরে কলেজ অধ্যক্ষের চড়ের আঘাতে জ্ঞান হারিয়ে ফেলেছে ৫ বছরের শিশু ইনতিশা জাহান অজি। এরপর থেকে শিশুটি অসুস্থ্য হয়ে পড়ে। সোমবার রাত সোয়া ৮টার দিকে হাজিরহাট উপকূল ডিগ্রি কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। শিশুর প্রতি একজন কলেজ অধ্যক্ষের এমন আচরণে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।

অভিযুক্ত আবদুল মোতালেব হাজিরহাট উপকূল ডিগ্রি কলেজের অধ্যক্ষ। শিশু ইনতিশা জাহান অজি হাজিরহাট সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক (শিশু) শ্রেণির ছাত্রী ও স্থানীয় সংবাদকর্মী সিরাজুল ইসলাম শামীমের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কলেজের পাশেই একটি ভাড়া বাসায় শিশু অজিসহ তার পরিবার থাকে। রাত সোয়া ৮টার দিকে মায়ের সাথে কলেজ মাঠে যায় অজি। এ সময় একুশে ফেব্রুয়ারি উপলক্ষে কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে মাইকে দেশাত্ববোধক গান চলছিল। গানের সাথে অজিসহ কয়েক শিশু নিত্য করতে থাকে। এরই মধ্যে অধ্যক্ষকে দেখে অন্য শিশুরা পালিয়ে গেলেও শিশু অজি শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে থাকে। এতে ক্ষিপ্ত হয়ে কলেজ অধ্যক্ষ শিশুটিকে জোরে চড় মারেন।

শিশুর বাবা সিরাজুল ইসলাম শামীম বলেন, কলেজ অধ্যক্ষ আবদুল মোতালেব তার ৫ বছরের শিশু মেয়েকে অন্যায়ভাবে চড় দিয়েছেন। এতে মেয়েটি অচেতন হয়ে পড়েন। তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দেওয়া হলে চড়ের পর থেকে মেয়েটি জ্বরে ভুগছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930