শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬ ইং ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

রাষ্ট্রবিরোধী ভিডিও ছড়ানোর অভিযোগে দুই যুবক গ্রেপ্তার

আকাশবার্তা ডেস্ক :


রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টর আবাসিক এলাকা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে রাষ্ট্রবিরোধী তথ্য প্রকাশ ও প্রচারণা করার অভিযোগে মো. খালেদ বিন আহম্মেদ (৩০) ও মো. হিজবুল্লাহ (২১) নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১।র‌্যাব জানায়, এস কে নামক অনলাইন ইউটিউব চ্যানেলের এ্যাডমিন তারা।

শনিবার (০৬অক্টোবর) তাদের গ্রেপ্তার করা হয় বলে জানার র‌্যাবের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মিজানুর রহমান। তিনি জানান, গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে ২টি মনিটর, ১টি সিপিইউ, ১টি ট্যাব, ২টি ভয়েজ রেকর্ডার, ১টি সিপিইউর পাওয়ার ক্যাবল, ১টি মাউস, ২টি কীবোর্ড, ২টি পাওয়ার এ্যাডাপ্টার ক্যাবল, ১টি হেড ফোন, ১টি সাউন্ড বক্স ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামি খালিদ বিন আহম্মেদ ২ ভাই ও ১ বোনের মধ্যে দ্বিতীয়। তার বাবা দাখিল মাদ্রাসার শিক্ষক। সে ২০০৬ সালে মধ্য বাড্ডা আলাতুন্নেছা উচ্চ বিদ্যালয় হতে এসএসসি এবং ২০০৮ সালে হাজীগঞ্জ দেশগাঁও ডিগ্রী কলেজ থেকে এইচএসসি পাশ করে। ২০১৪ সালে সে হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অফ এ্যাডুকেশনে বিবিএতে ভর্তি হয়। বিবিএতে অধ্যয়নরত অবস্থায় সে হাজীগঞ্জ ক্যামব্রিয়ান স্কুলে পার্ট টাইম চাকুরী নেয় এবং ৬ মাস উক্ত স্কুলে চাকুরী করে। ২০১৬ সালে তার ছোট ভাই গোলাম মাওলা নাহিদের মাধ্যমে ইউটিউবে ভিডিও আপলোড, এডিটিং করার কাজে যুক্ত হয়। সে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এবং তার বাবা জামায়াত ইসলামী বাংলাদেশ এর সাথে জড়িত।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত খালেদ ইউটিউবের এস কে নামক অনলাইন চ্যানেলের এ্যাডমিন বলে জানায়। খালিদ বিভিন্ন ভিডিওতে ভয়েস দিতো এবং তার অপর সহযোগী হিজবুল্লাহ বিভিন্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম হতে সংগ্রহ করে এডিট পূর্বক তা ইউটিউবে আপলোড করত।

সূত্র : দৈনিক আমার সংবাদ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০