সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

চন্দ্রগঞ্জে ৪দিনের বইমেলা উদ্বোধন

আকাশবার্তা ডেস্ক :

একুশে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা শহরের প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে ৪দিনের বই মেলা শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে এ মেলার উদ্বোধন করেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব এম আলাউদ্দিন। এতে মাঠের চারপাশে ৫৪টি স্টল স্থান পায়। বইমেলাকে ঘিরে উৎসব মুখর পরিবেশ লক্ষ্য করা গেছে।
প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত বইমেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ সরকার জোবায়েদ আলী, প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, জেলা জাতীয় পাটির সহ-সভাপতি সামছুউদ্দিন পাটোয়ারী, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য কামাল হোসেন, দেলোয়ার হোসেন, মো. আলাউদ্দিন চৌধুরী, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি নিজাম উদ্দিন, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু প্রমুখ। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এ মেলা চলবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন আহমেদ খান, প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মাওলানা আবদুল কুদ্দুস, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নিজাম উদ্দিন, সাংবাদিক মো. আলী হোসেন, সোহেল মাহমুদ মিলন ও শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। পরে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং বই কিনেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930