সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

কমলনগরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুরের কমলনগরে ১০ বছর বয়সী তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই ছাত্রীর চাচাতো ভাই স্থানীয় হারুনুর রশীদ তাকে রান্না ঘরে নিয়ে ধর্ষণ করে বলে পরিবার সূত্রে জানা যায়। ভিকটিম ওই ছাত্রী বর্তমানে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সোমবার দুপুরে উপজেলার চরমার্টিন গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (০৯ অক্টোবর) দুপুর পর্যন্ত ভিকটিমের জ্ঞান ফিরেনি। ভিকটিমের অবস্থা আশঙ্কাজনক ও রক্তক্ষরণ হচ্ছে বলে জানিয়েছে কর্তব্যরত চিকিৎসক। এদিকে এ ঘটনার পর থেকে অভিযুক্ত হারুন পলাতক রয়েছে।

ভিকটিম ছাত্রীর মা সালেহা বেগম জানান, ঘটনার সময় বাড়িতে আত্মীয় স্বজনরা আসছিল। এ সময় পরিবারের সবাই তাদের নিয়ে ব্যাস্ত ছিলেন। এ সুযোগে হারুন আমার শিশু মেয়েকে তুলে নিয়ে পাশের রান্না ঘরে নিয়ে ধর্ষণ করে রক্তাক্ত ও অচেতন অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে তাকে রাতে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন জানান, রক্তাক্ত অবস্থায় একজন শিশু ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে যৌন নির্যাতনের প্রাথমিক আলামত পাওয়া গেছে। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, ভিকটিমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930