মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

বেগমগঞ্জে এমপি মামুনুর রশিদ কিরনের গণসংযোগ

মো. আলাউদ্দিন, বেগমগঞ্জ :


আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের বর্তমান সংসদ সদস্য ও বেগমগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ কিরণ উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। মঙ্গলবার রাত ৮টায় বেগমগঞ্জের আমানউল্যাহপুর ইউনিয়নে গণসংযোগ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, আমানউল্যাপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান মাহমুদ, সাধারণ সম্পাদক নুরুল হুদা খোকন, চৌমুহনী পৌর আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রিয়াজ, উপজেলা যুবলীগের আহ্বায়ক নুর হোসেন মাসুদসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বেগমগঞ্জের রাজনীতির মাঠে মামুনুর রশিদ কিরন একজন পরিচ্ছন্ন ব্যক্তি। জাতীয় নির্বাচনকে সামনে রেখে তিনি চষে বেড়াচ্ছেন প্রত্যন্ত গ্রামাঞ্চল। রাত-দিন কুশল বিনিময় করছেন সাধারণ ভোটারদের সাথে। ভাবেন শুধু বেগমগঞ্জের মাটি ও মানুষের কথা, ধর্ণা দিচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে।

এমপি কিরন বলেন, আওয়ামীলীগ সরকারের আমলে দেশ উন্নতির সিঁড়ি বেয়ে দ্রুত এগিয়ে যাচ্ছে। খাদ্য, চিকিৎসা, বিদ্যুৎ, যোগাযোগসহ বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরেন তিনি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিতে জনগণের প্রতি আহবান জানান নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী এমপি মামুনুর রশিদ কিরন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০