শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ ইং ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

বগুড়ায় বাসে পেট্রল বোমা নিক্ষেপ, আহত ২

আকাশবার্তা ডেস্ক : 


বগুড়ার শাজাহানপুর উপজেলার টিএমএসএস পেট্রল পাম্পের কাছে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে দুই নারী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। “দুর্বৃত্তরা প্রথমে একটি ট্রাক ও একটি লোকাল বাসে ভাঙচুর চালায়। পরে তারা তার বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে।” আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- নীলফামারীর জলঢাকা উপজেলার শিমুলবাড়ি গ্রামের নজরুল ইসলামের স্ত্রী মুনিরা বেগম (৪০) ও সদর উপজেলার মোজাম্মেল হকের স্ত্রী আঞ্জুয়ারা বেগম (৫০)।

শাজাহানপুর থানার ওসি জিয়া লতিফুল বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে জেলা যুবদলের সহ কৃষি বিষয়ক সম্পাদক নুর মোহাম্মদকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। নীলফামারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহনের বাসটি সাজাপুর এলাকায় পৌঁছলে ৮-১০ জন দুর্বৃত্ত বাস লক্ষ্য করে পেট্রোল বোমা ছোড়ে। এতে দুই যাত্রী আহত হন। এসময় পুলিশ ধাওয়া দিয়ে বগুড়া জেলা যুবদলের সহ-কৃষি বিষয়ক সম্পাদক নুর মোহাম্মদকে গ্রেপ্তার করে বলে জানান তিনি। বাসের যাত্রী নীলফামারীর সদর উপজেলার উত্তর বালাপাড়ার আমিনা খাতুন বলেন, দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করলে চালক বাস থামিয়ে দেন। এরপর দুর্বৃত্তরা বাসে ভাংচুর করে। পরে তারা পেট্রোল বোমা ছড়লে বাসের সামনের সিটে আগুন ধরে যায়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০