সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

গ্রেনেড হামলা মামলার রায় : চন্দ্রগঞ্জে যুবলীগ-ছাত্রলীগের আনন্দ মিছিল

আকাশবার্তা ডেস্ক :


বর্বরোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তারেক রহমানের ফাঁসির দাবিসহ রায়কে স্বাগত জানিয়ে চন্দ্রগঞ্জে আনন্দ মিছিল করেছে যুবলীগ ও ছাত্রলীগ। বুধবার দুপুরে চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারের বাসস্ট্যান্ড থেকে মিছিলটি শুরু হয়ে থানা রোডসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় একইস্থানে এসে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন- চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু, চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোরশেদ আলম, যুগ্ম আহ্বায়ক মো. সাহাবুদ্দিন, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি এম মাসুদুর রহমান, চন্দ্রগঞ্জ থানা তরুণলীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা সাইফুল ইসলাম বাচ্চুসহ অন্যান্যরা।

এ দিকে বিকালে রায়কে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল হয়েছে হাজিরপাড়া বাজারে। চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের ১ম যুগ্ম আহ্বায়ক রায়হান হোসেন তুষারের আয়োজনে এ সময় আরো উপস্থিত ছিলেন, হাজিরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, চন্দ্রগঞ্জ থানা কৃষকলীগের সাধারণ সম্পাদক কাউসার আহম্মেদ প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930