সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

নৌকায় ভোট চেয়ে গোলাম ফারুক পিংকুর গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামীলীগের সভাপতি মিয়া গোলাম ফারুক পিংকু নির্বাচনী গণসংযোগ করেছেন। সোমবার (১৫ অক্টোবর) বিকালে সদর উপজেলার মান্দারী বাজারে এ গণসংযোগ করেন তিনি। এ সময় ভোটার ও দলের নেতা-কর্মীদের সাথে কুশল বিনিময় করেন এবং আওয়ামীলীগ সরকারের উন্নয়ন চিত্র লিফলেটের মাধ্যমে তুলে ধরে আগামি নির্বাচনেও নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আ.লীগের সহ-প্রচার সম্পাদক মুনছুর আহম্মদ, চন্দ্রগঞ্জ থানা ১৪ দলীয় জোটের আহ্বায়ক এম ছাবির আহম্মদ, যুগ্ম আহ্বায়ক অ্যাড. রহমত উল্যাহ বিপ্লব, আ.লীগ নেতা নবীবুর রহমান মকুল, সদর উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন রুবেল, সদর উপজেলা মহিলা আ.লীগের নেত্রী সেলিনা পাটওয়ারী, মান্দারী ইউনিয়ন আ.লীগের সভাপতি অহিদুজ্জামান বাবলু, সহ-সভাপতি জাকির হোসেন নাছির পাটওয়ারী, সাধারণ সম্পাদক মাসুদ প্রভাষক, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্বাছ উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রাশেদ নিজাম, চন্দ্রগঞ্জ থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. কাউসার আহম্মদ, জেলা যুবলীগের সাবেক নেতা হুমায়ুন কবির পাটওয়ারী, ছাত্রলীগ নেতা রায়হান হোসেন তুষার, আবু তালেব, শেখ রাসেলসহ দুই শতাধিক নেতা-কর্মী।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930