বুধবার ৩রা জুন, ২০২৬ ইং ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

প্রতাপগঞ্জ সঃ প্রাঃ বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুর সদরের প্রতাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার বেলা ১১টায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে মোট ২৯ জন শিশু শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। এর মধ্যে নির্বাচিত হবে ৭ জন। ৩৩৬ জন শিশু শিক্ষার্থী ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল কুদ্দুছ জানান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এ নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিদ্যালয়ের তিনটি শ্রেণিতে নির্বাচিত ৭ সদস্যকে নিয়ে একটি স্টুডেন্ট ক্যাবিনেট কাউন্সিল গঠন হবে। সরকারি নির্দেশনা অনুযায়ী এদের দায়িত্ব হচ্ছে, বিদ্যালয়ের পরিবেশ সংরক্ষণ, পুস্তক ও শিখন সামগ্রী তদারকি, স্বাস্থ্য, ক্রীড়া, সংস্কৃতি, পানি সম্পদ ব্যবস্থাপনা, বৃক্ষরোপন ও বাগান তৈরী, অভ্যর্থনা এবং আপ্যায়ন।
উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত এই নির্বাচনে ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে নির্বাচন কমিশনার নিয়োগ, প্রিজাইডিং অফিসার নিয়োগ, পুলিশ ও সাংবাদিক নিয়োগ, পোলিং এজেন্ট নিয়োগ করা হয়েছে। ক্ষুদে শিক্ষার্থীরা সবাই আনন্দঘন পরিবেশে সবাই যার যার দায়িত্ব পালন করতে দেখা যায়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পুতুল রানী জানান, স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনে আমরা শিক্ষকরা সহযোগিতা করছি। শিক্ষার্থীরা তাদের পছন্দ অনুযায়ী তিনটি শ্রেণি থেকে ৭ জনকে নির্বাচিত করবে। তিনি বলেন, সরকারের এ উদ্যোগ প্রশংসনীয়। এর মাধ্যমে শিশু শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশের নেতৃত্ব দিতে নিজেদেরকে গড়ে তুলতে পারবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০