সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

বিএনপি নির্বাচনে না আসলে ৩শ’ আসনেই প্রার্থী দেবে জাতীয় পার্টি

আকাশবার্তা ডেস্ক : 


সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, নির্বাচন নিয়ে সংশয় কেটে গেছে। আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। বিএনপি নির্বাচনে না আসলে ৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় পার্টি।

শনিবার (২৭অক্টোবর) রাজধানীর বনানীতে ডিজিটাল পদ্ধতিতে দলের নির্বাচনি প্রচারণার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, এসএম ফয়সল চিশতী, মেজর (অব.) খালেদ আখতার।

জাপা চেয়ারম্যান বলেন, ‘জাতীয় পার্টি নির্বাচনের জন্য প্রস্তুত। এবারে নির্বাচনি প্রচারণার স্লোগান পল্লী বন্ধুর হাত ধরে দেশ শাসনে আরেকবার। এ স্লোগানের মধ্য দিয়ে আমার নির্বাচনি প্রচারণা চলবে। নির্বাচনি প্রচারণায় জাতীয় পার্টির ৯ বছরের শাসনামলের কর্মকাণ্ড তুলে ধরা হবে।’

এরশাদ বলেন, ‘খুন-গুম আর রক্তে দেশ আজ ভালো নেই। এভাবে দেশ চলতে পারে না। মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে, মানুষ শান্তিতে বাঁচতে চায়।’ ‘আমরা মানুষকে বাঁচাতে পথে নেমেছি। আমরা দেশের মানুষকে বর্তমান পরিস্থিতি থেকে শান্তি দেব- মুক্তি দেব। প্রমাণ হয়েছে শুধু জাতীয় পার্টি ছাড়া কেউ এ দেশে সুশাসন দিতে পারে না।’

প্রার্থী তালিকা চূড়ান্তের কথা জানিয়ে এরশাদ বলেন, ‘আমার দল ১১তম সংসদ নির্বাচনের জন্য প্রার্থীদের তালিকা চূড়ান্ত করেছে। ৩০০ আসন থেকেই আমরা প্রতিদ্বন্দ্বিতা করবো।’

‘আমি যখন ক্ষমতায় ছিলাম তখন নিত্য প্রয়োজনীয় দ্রব্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে ছিল। কিন্তু বর্তমানে মধ্যম আয়ের দেশ ঘোষণায় যারা উল্লসিত, তারা গ্রামের খবর জানেন না। সবাই ক্ষমতা টিকিয়ে রাখতে ব্যস্ত, মানুষের কষ্টের খোঁজ রাখার সময় নেই কারও।’

মানুষের কল্যাণের জন্য নিজেকে আবারও ক্ষমতায় আনতে জনগনের প্রতি আহ্বান জানিয়ে এরশাদ বলেন, ‘মানুষের কল্যাণে কাজ করতে আমি এখনো বেঁচে আছি। লাঙ্গলে ভোট দেবেন, আমরা মানুষের জীবনের নিরাপত্তা দেব। আমাদের চেয়ে কেউ বেশি উন্নয়ন করতে পারেনি, কেউ পারবেও না।’

সূত্র : দৈনিক আমার সংবাদ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930