সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী বরখাস্ত, দায়িত্ব নিলেন মাহিন্দা রাজাপাকসে

আন্তর্জাতিক ডেস্ক :


শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রানিল ভিক্রেমেনসিংহকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট মৈত্রিপালা সিরিসেনা। নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

প্রধানমন্ত্রীকে আকস্মিক বরখাস্তের ঘটনায় শ্রীলঙ্কার রাজনীতিতে অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে প্রধানমন্ত্রীকে বরখাস্তের কথা বলা হয়েছে। তবে বরখাস্ত হওয়া প্রধানমন্ত্রী দাবি করেছেন, প্রেসিডেন্টের এই পদক্ষেপ অসাংবিধানিক এবং তিনিই প্রধানমন্ত্রী।

সাংবাদিকদের রানিল বলেন, পার্লামেন্টের আস্থা রয়েছে আমার ওপর। আমিই প্রধানমন্ত্রী এবং আমার সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। সংবিধান অনুসারে আমিই প্রধানমন্ত্রী। আমাকে অপসারণ বৈধ নয়।

২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত রাজাপাকসে প্রেসিডেন্ট থাকার সময় তার স্বাস্থ্য মন্ত্রী ছিলেন সিরিসেনা। ২০১৫ সালে রানিলের সঙ্গে সিরিসেনা জোট বেধে রাজাপাকসেকে নির্বাচনে পরাজিত করেন। রানিলের ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) সমর্থনেই তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন।

কিন্তু শুক্রবার সিরিসেনার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস’ ফ্রিডম অ্যালায়েন্স (ইউপিএফএ) জানায়, তারা ক্ষমতাসীন জোট থেকে বের হয়ে যাচ্ছে। ফলে তিন বছর আগে গড়ে ওঠা জোট সরকারের ইতি ঘটতে যাচ্ছে।

সূত্র : দৈনিক আমার সংবাদ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031