সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

আ.লীগের সঙ্গে ঐক্যফ্রন্টের সংলাপ হবে : কাদের

আকাশবার্তা ডেস্ক : 


৭ দফা দাবি নিয়ে সংলাপে বসতে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বানে সাড়া দিয়েছে আওয়ামী লীগ। ক্ষমতাসীন দলটির পক্ষ থেকে শিগগিরই ঐক্যফ্রন্টের নেতাদের সঙ্গে বৈঠকে বসা হবে। শিগগিরই সংলাপে বসতে দিনক্ষণ, স্থান ও অন্যান্য বিষয়গুলো ঠিক করা হবে।

সোমবার (২৯ অক্টোবর) বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এ কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, আজকের (সোমবার) মন্ত্রিপরিষদের বৈঠকে অনির্ধারিত আলোচনায় বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে সংলাপ চেয়ে ড. কামাল হোসেনের চিঠির বিষয়টি আলোচনা করা হয়েছে। আমি আমাদের নেত্রী ও পার্টির সভাপতি শেখ হাসিনার পক্ষ থেকে বলতে চাই, শেখ হাসিনার দরজা কারও জন্য বন্ধ থাকে না, বন্ধ হয় না। এর মধ্য দিয়ে আপানার বুঝতে পারছেন, আমরা আমাদের নেতা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা জাতীয় ঐক্যফ্রন্টের প্রস্তাবে সম্মত। এ ব্যাপারে আমরা সবাই আমাদের নেত্রীর সঙ্গে একমত। আমরা ঐক্যফ্রন্ট নেতাদের সঙ্গে সংলাপে বসব।

ওবায়দুল কাদের জানান, জাতীয় ঐক্যফ্রন্ট সংলাপে বসতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমার (আওয়ামী লীগ সাধারণ সম্পাদক) বরাবর চিঠি পাঠিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। তাদের এই চিঠির প্রেক্ষিতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংলাপে বসতে তাঁর সম্মতির কথা আমাকে জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের আরও বলেন, শিগগিরই সংলাপে বসতে দিনক্ষণ, স্থান ও অন্যান্য বিষয়গুলো ঠিক করা হবে।আমরা কারো চাপে নতি শিকার করিনি, শেখ হাসিনা জানিয়েছেন তাঁর দরজা কারো জন্য বন্ধ থাকে না।

ওবায়দুল কাদের আরও বলেন, সম্ভাব্য এই সংলাপের নেতৃত্ব দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, একাদশ সংসদ নির্বাচনের পূর্বক্ষণে কোনো চাপের মুখে এই সংলাপ হচ্ছে না এবং তার কোনো পূর্বশর্তও দিচ্ছে না।

কাদের বলেন, “আমরা কারও চাপের মুখে নতি স্বীকার করিনি। আমাদের পক্ষ থেকে আমরা কাউকে সংলাপে ডাকিনি। তারা সংলাপ করতে চান, ঐক্যফ্রন্ট নেতারা। সংলাপের দরজা সবার জন্য খোলা। আমরা ঐক্যফ্রন্টের প্রস্তাবে সম্মত।”

সূত্র : দৈনিক আমার সংবাদ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930