মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

শুরু করা প্রকল্প ক্ষমতায় এসে উদ্বোধনের আশা প্রধানমন্ত্রীর

আকাশবার্তা ডেস্ক :

নৌকা প্রতীকে ভোট চেয়ে শেখ হাসিনা বলেন, “আল্লাহর কাছে দোয়া করবেন আর মানুষের কাছে নৌকা মার্কায় ভোট চাই। যেন ভোট দিয়ে আমাদের নির্বাচিত করে।”

১৯৯৬ সালে আওয়ামী লীগের শাসনামলে শুরু হওয়া কমিউনিটি প্রকল্প বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময় বন্ধ করে দেওয়ার কথা মনে করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “যে কাজগুলো শুরু করেছি, সেগুলো যেন সমাপ্ত করতে পারি। নইলে ওই কমিউনিটি ক্লিনিকের মতো বন্ধ করে রেখে দেবে।”

“সরকারের ধারাবাহিকতা থাকলে উন্নয়নের গতি অব্যাহত থাকবে, দেশের মানুষ সেবা পাবে, মানুষের কল্যাণ হবে।”

শেরে বাংলা নগরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান প্রাঙ্গণে এই অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী ‘জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) সম্প্রসারণ’ শীর্ষক প্রকল্পের আওতায় নির্মিত হাসপাতাল ভবন, মিরপুরে ঢাকা ডেন্টাল কলেজের ২৪৮ আসনের ছাত্রী হোস্টেল, মহাখালীতে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির সম্প্রসারিত ভবন উদ্বোধন করেন।

এছাড়া প্রধানমন্ত্রী এক্সপানশন অব ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সস অ্যান্ড হসপিটাল, মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের প্রধান কার্যালয় এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের উত্তর-দক্ষিণ ব্লকের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কার্যক্রমের ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন।

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের সেবার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের দেশের মানুষ এখানে এলেই চমত্কার চিকিৎসা পায় এবং এখানকার চিকিৎসকরা এত যত্ন নিয়ে চিকিৎসা দেন, আমি অনেককে বলি, এখানে-ওখানে দৌড়াদৌড়ি না করে আমাদের নিটোরে গেলে.. সেখানে এত ভালো চিকিৎসা। যখনই রোগী আসে আমরা দেখি অনেক উন্নতমানের চিকিৎসা দেওয়া হয়।”

“তাদের সময়ের সাথে চলতে পারে- এ ধরনের ইকুইপমেন্টেসের অভাব, নানা ধরনের অসুবিধা, অতিরিক্ত রোগী.. এত সমস্যার মধ্যেও এই যে মাথা ঠাণ্ডা করে চিকিৎসা দেওয়া।”

চিকিৎসক ও নার্সদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শেখ হাসিনা বলেন, “আমি সত্যিই আমার চিকিৎসকদের ধন্যবাদ জানাই। নার্স যারা, তারা সেবা করে যান। অতিরিক্ত রোগীর চাপ নিয়ে তারা যে সেবাটা দেন পৃথিবীর কোনো দেশে কোনো ডাক্তার, কোনো নার্স এইভাবে চিকিৎসা দেবে না- আমি বলতে পারি।”

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক এবং নিটোরের পরিচালক আবদুল গণি মোল্লা বক্তব্য রাখেন।

স্বাগত বক্তব্য রাখেন স্বাস্থ্য সচিব মো. সিরাজুল হক খান।

সূত্র : বিডিনিউজ২৪ ডটকম

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০