বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের
ফাইল ছবি

রোববারের জেএসসি-জেডিসি পরীক্ষা পেছাল

আকাশবার্তা ডেস্ক :


আগামীকাল রোববারের (০৪নভেম্বর) জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা পিছিয়েছে। রোববার যে পরীক্ষাগুলো ছিল, সেগুলো আগামী শুক্রবার সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।

ঢাকা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন,‌ অনিবার্য কারণবশত রোববারের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

রোববার জেএসসি পরীক্ষার্থীদের ইংরেজি ও জেডিসি পরীক্ষার্থীদের আরবি দ্বিতীয়পত্রের পরীক্ষা হওয়ার কথা ছিল। এর আগে গত বৃহস্পতিবার দেশজুড়ে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হয়েছে। নবমবারের মতো এবার অনুষ্ঠিত হচ্ছে এই পরীক্ষা। ২০১০ সাল থেকে জেএসসি ও জেডিসি পরীক্ষা নেওয়া শুরু হয়।

শিক্ষা বোর্ডের তথ্যানুযায়ী, এ বছর জেএসসি ও জেডিসি পরীক্ষার্থীর সংখ্যা ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩। গত বছরের তুলনায় এবার দুই লাখ এক হাজার ৫১৩ পরীক্ষার্থী বেড়েছে। এর মধ্যে জেএসসিতে এক লাখ ৭৭ হাজার ৬৬ এবং জেডিসিতে ২৪ হাজার ৪৪৭ জন। এবার নিয়মিত পরীক্ষার্থীদের ৭টি বিষয়ে ৬৫০ নম্বরের পরীক্ষা দিতে হচ্ছে। বাংলা ২য় পত্র এবং ইংরেজি ১ম/২য় পত্র ছাড়া সব বিষয়ে সৃজনশীল প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

অনিবার্য কারণ বলা হলেও মূলত রোববার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশের ‘শুকরানা মাহফিল’ অনুষ্ঠিত হবে। এদিন ঢাকাসহ সারাদেশের কওমি মাদরাসার কয়েক লাখ মানুষ সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত হবেন। এজন্য ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ওই এলাকার পরীক্ষার্থীদের আগেভাগেই কেন্দ্রে আসতে বলা হয়েছিল।

সূত্র : দৈনিক আমার সংবাদ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১