সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

সোহরাওয়ার্দীতে শুকরানা মাহফিল শুরু

আকাশবার্তা ডেস্ক :


কওমি সনদের স্বীকৃতি বাস্তবায়ন হওয়ায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ‘শুকরানা মাহফিল’ করছেন কওমি আলেমরা। এরই মধ্যে শুরু হয়েছে শোকরানা মাহফিল।রোববার এ আয়োজনে প্রধান অতিথি থাকছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কওমি মাদ্রাসা শিক্ষার স্বীকৃতি দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে অনুষ্ঠানে সংবর্ধনা দেয়া হবে।

কওমি মাদ্রাসাগুলোর সর্বোচ্চ সংস্থা ‘হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমি বাংলাদেশ’র ব্যানারে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করছেন সংস্থাটির চেয়ারম্যান ও হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী। সকাল নয়টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে মাহফিল শুরু হয়। এর আগেই আলেমদের সমাগমে এক প্রকার জনসমুদ্রে পরিণত হয় সোহরাওয়ার্দী উদ্যান।

এরই মধ্যে অনুষ্ঠানের অন্য অতিথিরা বক্তব্য দিতে শুরু করেছেন। প্রধানমন্ত্রী যোগ দিলে মাহফিলে আনুষ্ঠানিকভাবে শুরু হবে বলে জানাচ্ছেন আয়োজকরা।সকাল সাড়ে ৯টার দিকেই কানায় কানায় ভরে যায় উদ্যান এলাকা। এখন আশপাশের এলাকায়ও অবস্থান নিচ্ছেন কওমি শিক্ষক-শিক্ষার্থীরা।

গায়ে পাঞ্জাবি-পায়জামা আর মাথায় টুপি পরে স্রোতের মতো টিএসসি ও মাজার গেট দিয়ে মাহফিল স্থানে প্রবেশ করছেন সারাদেশ থেকে আসা বিভিন্ন মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা।জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষাবোর্ড, বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান শাইখুল হাদিস আল্লামা ফরিদ উদ্দীন মাসউদ আগেই ঘোষণা দিয়েছেন শোকরানা মাহফিলে ১০ লাখেরও বেশি মানুষ উপস্থিতির জন্য প্রস্তুতি রয়েছে।

সূত্র : আরটিভি অনলাইন

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930