সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

ফ্রান্স থেকে স্বাধীন হওয়া প্রশ্নে নিউ ক্যালিডোনিয়ায় ভোট গ্রহণ শুরু

আন্তর্জাতিক ডেস্ক :


ফ্রান্সের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপপুঞ্জ নিউ ক্যালিডোনিয়ায় রোববার (০৪ নভেম্বর) ভোট গ্রহণ শুরু হয়েছে। ফ্রান্সের শাসন থেকে বেরিয়ে এসে একটি স্বাধীন দেশ হওয়া প্রশ্নে সেখানে এ ভোট অনুষ্ঠিত হচ্ছে।

বিশ্বব্যাপী বিচ্ছিন্ন থাকা ফ্রান্সের অনেক ভূখন্ডের মধ্যে এটি তাদের অন্যতম একটি ভূখন্ড। এই ভোটের মধ্যদিয়ে নিউ ক্যালিডোনিয়ার ফ্রান্সের সাথে থাকা না থাকার বিষয়টি পরিস্কার হতে যাচ্ছে। ফলে বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

ফ্রান্সের মূল ভূখন্ড থেকে প্রায় ১৮ হাজার কিলোমিটার দূরে অবস্থিত নিউ ক্যালিডোনিয়া নিকেল ধাতুর জন্য খুবই পরিচিত। বিশ্বের মোট নিকেল সরবরাহের এক চতুর্থাংশ এখান থেকে সরবরাহ করা হয়। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইলেক্ট্রনিক উপাদান। এছাড়া কৌশলগত দিক থেকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ফ্রান্সের অবস্থানের ক্ষেত্রে ভূখন্ডটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

স্থানীয় সময় রোববার সকাল ৮টায় নিউ ক্যালিডোনিয়ার ২৮৪টি ভোট কেন্দ্র সেখানের জনগণের ভোটাধিকার প্রয়োগের জন্য খুলে দেয়া হয়। এসব কেন্দ্রে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ভোট গ্রহণ শেষ হওয়ার পরপর ফলাফল ঘোষণা করা হবে বলে ধারণা করা হচ্ছে।

হাইকমিশন জানায়, রোববার দুপুর নাগাদ ৪১.৮ ভোট পড়েছে। ২০১৪ সালে স্থানীয় নির্বাচন চলাকালে একই সময়ে ২৭.৩ শতাংশ ভোট পড়েছিল। এ নির্বাচনে ১ লাখ ৭৫ হাজার লোক তাদের ভোটাধিকার প্রয়োগ করছে।
সূত্র : এএফপি

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031