মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

সংলাপ : সিদ্ধান্ত জানাতে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক : 


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিরোধপূর্ণ অবস্থানের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষে সংবাদ সম্মেলন করে ফলাফল জানাবেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (০৫নভেম্বর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, “সংলাপ শেষে প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন করবেন। সম্ভবত ৮ তারিখ বা ৯ তারিখ (নভেম্বর)। কী দাঁড়ালো, এত দলের সাথে ডায়লাগ হচ্ছে, ডায়লগের রেজাল্ট কী, ফলাফলটা কি… সে সম্পর্কে নেত্রী নিজেই প্রেস কনফারেন্সে জানাবেন।”

কাদের বলেন, দল ও জোটের সঙ্গে সংলাপের সার সংক্ষেপ তৈরি করতে তিনজনকে দায়িত্ব দেয়া হয়েছে। আলোচনা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ নিয়ে সংবাদ সম্মেলন করবেন।

দ্বিতীয় দফায় ঐক্যফ্রন্টের সঙ্গে আলোচনা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কাদের বলেন, সংবিধান অনুযায়ী যদি সংসদ ভেঙ্গে দেয়ার প্রস্তাব তারা করে সেটা নিয়েও আলোচনা হবে। তবে, এসব নিয়ে সরকার কোনো চাপ অনুভব করছে না।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ঐক্যফ্রন্ট আজই (সোমবার ৫ নভেম্বর) নাম পাঠাবে। যেহেতু ছোট পরিসর, তালিকা ওরকমই হবে। সেটা দেখে আমাদেরটা ঠিক হবে। আলোচনার পরিসরও ছোট হবে কিনা তা এখনই বলা সম্ভব না।

কাদের বলেন, নির্বাচনের প্রস্তুতির নামে লোক দেখানো সংলাপ করা হচ্ছে না।‘আওয়ামী লীগ একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন চায়। আওয়ামী লীগ চায়, সব দল এ নির্বাচনে অংশগ্রহণ করুক। জনগণ যেন তাদের নেতৃত্ব খুঁজে নিতে পারে, সেটাই আমাদের টার্গেট।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০