সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

গফরগাঁওয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, মামলা

আকাশবার্তা ডেস্ক :


ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় এক শারীরিক প্রতিবন্ধী কিশোরী (১৩) ধর্ষিত হয়েছেন। উপজেলার সালটিয়া ইউনিয়নের রৌহা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই প্রতিবন্ধীর বাবা আঃ সাত্তার রোববার রাত ১০টার দিকে গফরগাঁও থানায় একটি মামলা করেছেন।

এলাকাবাসী, পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ওই প্রতিবন্ধীর বাবা একজন হত দরিদ্র দিন মজুর। গত ২ নভেম্বর ধর্ষিত প্রতিবন্ধীর বাবা আঃ সাত্তার ময়মনসিংহে সার্কিট হাউজ মাঠে প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে সকালে বাড়ি থেকে বের হয়ে যান। তার মা রুপালী আক্তার দুপুর ১টার দিকে প্রতিদিনের মতো বাড়ির সামান্য দূরে ব্রহ্মপুত্র নদের পাড়ে লাউক্ষেত দেখতে যান। এ সুযোগে একই এলাকার লম্পট তিন সন্তানের জনক রতন মিয়া (৪১) প্রতিবন্ধী কিশোরীকে (পপি আক্তার) একা পেয়ে ধর্ষণ করেন। পরে প্রতিবন্ধী কিশোরীকে ভয়ভীতির পাশাপাশি এ ঘটনা কাউকে জানালে জীবনে মেরে ফেলার হুমকি দিয়েছে ওই লম্পট। ঘটনার কিছুক্ষন পর ধর্ষিতার মা বাড়িতে এলে বিষয়টি তার মাকে জানায়। পরে বিষয়টি এলাকায় জানাজানি হয়ে যায়। এ নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশ বসলেও তাতে ধর্ষক হাজির হয়নি। ফলে নিরুপায় হয়ে ধর্ষিতার বাবা বাদি হয়ে গতকাল রাতে গফরগাঁও থানায় লম্পট রতনকে আসামী করে মামলা দায়ের করেছেন।

ধর্ষিতার মা-বাবা অভিযোগ করে বলেন, ‘আমার মেয়ে প্রতিবন্ধী । তাকে একা পেয়ে মুখ চেপে ধরে ধর্ষণ করা হয়েছে। আমরা এর বিচার চাই।’

থানার ওসি মনজুর রহমান বলেন, এ ঘটনায় রাতে মামলা হয়েছে। ভিকটিমের ডাক্তারী পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। পাশাপাশি ধর্ষককে ধরতে পুলিশ কাজ করছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930