বুধবার ৩রা জুন, ২০২৬ ইং ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

সৌদি ছাড়ছেন বিদেশি কর্মীরা

আন্তর্জাতিক ডেস্ক :

তেলের দাম নেই আন্তর্জাতিক বাজারে। মুখ থুবড়ে পড়েছে অর্থনীতি। এই অবস্থায় উচ্চ বেতনের বিদেশি কর্মীদের চাকরি থেকে ছাঁটাই শুরু করেছে সৌদি আরব। দুই দশক কাজ করে অনেকেই দেশে ফিরছেন। নিজের দেশেই অপরিচিত তাঁরা। কেবল ‘‌সৌদি বিনলাদেন গ্রুপ’‌ই ৭০ হাজার কর্মীকে ছাঁটাই করেছে।

২০১৪ সাল থেকেই তেলের দাম পড়তে শুরু করেছে। বাজেট ঘাটতি দেখা দেয়ায় সরকারও জনকল্যাণমূলক প্রকল্প প্রায় বন্ধ করে দিয়েছে। তাই সস্তায় জীবনধারণও অসম্ভব হয়ে উঠছে। সূত্রের খবর, প্রায় ৯০ লাখ বিদেশি সৌদি আরবে কাজ করেন। বিদেশি কর্মী নিয়োগকারী সংস্থাগুলোর ওপর কর চাপানো শুরু হওয়ায় পরিস্থিতি আরও শোচনীয় হয়ে ওঠে। প্রতিমাসে মাথাপিছু ২৭ ডলার করে কর বসানো হয়েছে।

২০২০ সালের মধ্যে তা বাড়িয়ে ১৩২ ডলার করা হবে। দেশের অন্যতম বড় এক ইলেক্ট্রনিক্স সংস্থায় কাজ করেন এক ভারতীয়, পাকিস্তানি এবং ফিলিপিন্সের কর্মীরা। তাঁদেরই এই কর দিতে বলেছে সংস্থা। কাজ হারানোর ভয়ে কর্মীরা সেই কর মিটিয়েও দিয়েছেন। এভাবে কতদিন আর চলবে। তাই সৌদি আরব ছেড়ে পালানো ছাড়া আর কোনো পথ খোলা নেই।

সূত্র : আজকাল

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০