সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

প্রার্থীগণ অনলাইনেও মনোনয়ন ফরম দাখিল করতে পারবে : সিইসি

আকাশবার্তা ডেস্ক :


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে মনোনয়ন ফরম দাখিল করতে পারবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা।

বৃহস্পতিবার (০৮ নভেম্বর) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচারিত হয়।

সিইসি জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৯ (সোমবার) নভেম্বর। এরপর আগামী ২২ নভেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই করবে নির্বাচন কমিশন। বাছাই শেষে কমিশন যাদের যোগ্য প্রার্থী হিসেবে মনোনীত করবে, তারা ২৯ নভেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত তাদের প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। এরপর ২৩ ডিসেম্বর (রোববার) অনুষ্ঠিত হবে ভোট।

সিইসি বলেন, ‘নির্বাচনী ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহারের উপর গুরুত্বরোপ করা হয়েছে। কমিশনের নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে প্রার্থীদের তথ্য ব্যবস্থাপনা এবং নির্বাচনের পারিপার্শ্বিক পরিস্থিতি আদান-প্রদান পদ্ধতি সংক্রান্ত সফটওয়ার ও প্রোগ্রাম আধুনিক ও যুগোপযোগী করা হয়েছে। সরাসরি অথবা অনলাইনেও মনোনয়ন পত্র দাখিলের বিধানও রাখা হয়েছে।’

সিইসি কে এম নূরুল হুদা বলেছেন, শৃঙ্খলার নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর থেকে ৬ লাখ সদস্য থাকবেন। আইনে-শৃ্ঙ্খলা নিয়ন্ত্রণে অসামরিক প্রশাসনকে যথা প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য সশস্ত্র বাহিনী মোতায়েন থাকবে।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930