সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু সোমবার

আকাশবার্তা ডেস্ক : 


একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সোমবার দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করবে বিএনপি। কাল সোমবার (১২ নভেম্বর) সকাল থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশীরা রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোয়ন ফরম সংগ্রহ করতে পারবেন। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এতথ্য নিশ্চিত করেছেন।

শনিবার বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি, ২০ দল এবং জাতীয় ঐক্যফ্রন্টের পৃথক বৈঠকে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্তের পরদিন রোববার বিকেলে দলটির পক্ষ থেকে মনোনয়ন ফরম বিক্রির দিন জানানো হলো।

গত ৯ নভেম্বর শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে আওয়ামী লীগ। দলটির মনোয়ন ফরম সংগ্রহ ও জমা দেয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত।

গত ৮ নভেম্বর ২৩ ডিসেম্বর ভোটের দিন নির্ধারণ করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, ১৯ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা এবং ২৯ নভেম্বর পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সময় নির্ধারণ করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930