সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

সাকিবকে প্রধানমন্ত্রীর পরামর্শ

আকাশবার্তা ডেস্ক :


রাজনীতির ময়দানে এখনই না নেমে ক্রিকেটে মনোযোগ রাখতে সাকিব আল হাসানকে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত শনিবার জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে নির্বাচনে অংশ নেবেন মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান। যদিও ওইদিন রাতে সাকিব নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেন।

পরে জানা যায়, প্রধানমন্ত্রীর পরামর্শেই এই সিদ্ধান্ত নেন বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা এই ক্রিকেটার। সাধারণত খেলোয়াড়ি জীবন শেষ করে তবেই রাজনীতিতে যোগ দিতে থাকেন ক্রিকেটাররা, অন্তত উপমহাদেশের প্রেক্ষাপটে। মাশরাফির খেলোয়াড়ি জীবন শেষের পথে থাকলেও সুস্থ থাকলে সাকিব ক্রিকেট মাঠ মাতিয়ে যেতে পারবেন আরও অনেকগুলো বছর। তাই সাকিবের এখনই রাজনীতিতে যোগদান ইতিবাচকভাবে নিতে পারছিলেন না অনেক ক্রিকেট সমর্থক।

গতকাল বেলা এগারোটায় ধানমন্ডিস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জনপ্রিয় রাজনৈতিক দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, প্রধানমন্ত্রীর কথাতেই নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছেন সাকিব। প্রধানমন্ত্রী সাকিবকে আগামী বছর ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য আইসিসি বিশ্বকাপে মনোযোগ দিতে বলেছেন। এদিকে মাশরাফি গতকাল আওয়ামী লীগের কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন। জাতীয় দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় ইতোমধ্যে সংসদ সদস্য হিসেবে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930