সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

আর্থিক দৈন্যদশায় ভুগছে একটি দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারীতে গড়ে উঠা ব্যাপারী বাড়ি দারুল কোরআন নুরানী মাদ্রাসাটি আর্থিক সঙ্কটে ধুকছে। হুমকির মুখে মাদ্রাসাটির শিক্ষা কার্যক্রম। ধনীদের পাশাপাশি স্থানীয় সরকার প্রশাসনের সহযোগিতায় টিকে থাকতে পারে মাদ্রাসাটি। এমনটিই প্রত্যাশা করছেন এলাকার মানুষ।
মাদ্রাসাটিতে গ্রামের অস্বচ্ছল মুসলমানদের সন্তানরা কোরআন শিখে। এছাড়া ইসলাম ধর্মের অন্যান্য নিয়মনীতিগুলো এখান থেকেই শিখে ছোট ছোট বাচ্চারা।
২০১৪ইং সালে আমিনুল ইসলাম (কালামুন্সী) উদ্যোগ নিয়ে তার মালিকানাধীন ৩ শতাংশ জমিতে একটি টিনশেড ঘর তৈরি করে মাদ্রাসাটিতে শিক্ষা কার্যক্রম শুরু করেন। বর্তমানে এ মাদ্রাসায় বিনাবেতনে অধ্যয়ন করছে গ্রামের দরিদ্র ৪৫ জন শিক্ষার্থী। এদের বই পুস্তকও বিনামূল্যে প্রদান করা হয়। দুইজন শিক্ষক দ্বারা মাদ্রাসাটির শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন তিনি। শিক্ষকদের বেতনও পরিশোধ করা হচ্ছে তার নিজস্ব অর্থায়নে।
কিন্তু বর্তমানে আর্থিক সঙ্কটে চরম বিপর্যয়ের মুখে মাদ্রাসাটি। বেতন না দিতে পারলে শিক্ষকদের ধরে রাখা সম্ভব নয়। তাছাড়া বই পুস্তকেও অনেক খরচ। মাত্র একজন মানুষের উদ্যোগ, শ্রম আর অর্থের বিনিময়ে প্রতিষ্ঠিত মাদ্রাসাটি ওই গ্রামের দরিদ্র ছেলে-মেয়েদের শিক্ষাদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930