সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

আওয়ামী লীগে প্রার্থী নিয়ে বাড়ছে গৃহদাহ

আকাশবার্তা ডেস্ক : 


নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ ইতোমধ্যেই কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ে প্রার্থী যাচাই-বাছাইয়ের কাজ শুরু করেছে। দলীয় সভাপতি শেখ হাসিনা সম্প্রতি বলেছেন, দলের মধ্যে কোনো ধরনের অভ্যন্তরীণ কোন্দল মেনে নেয়া হবে না। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দলের মনোনীত প্রার্থীকে না মেনে কেউ যদি বিদ্রোহী হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চায়, তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

কিন্তু টানা দুই টার্ম ক্ষমতায় থাকার ফলে এবং এবারের নির্বাচনে আওয়ামী লীগের বিজয় সুনিশ্চিত ভেবে দলের ভেতরে মনোনয়নপ্রত্যাশীদের সংখ্যা বাড়ছে। ফলে দলে গৃহদাহও বাড়ছে। কারণ একই সংসদীয় আসনে প্রার্থী হতে চাচ্ছেন অনেকে। কিন্তু কিছুদিন আগেও আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর উত্তরসুরী হিসেবে এলাকার রাজনীতি সামলেছেন তাঁর বড় ছেলে আয়মন আকবর চৌধুরী। আর এখন প্রতিনিধিত্ব¡ করতে দেখা যাচ্ছে ছোট ছেলে শাহদাব আকবর চৌধুরীকে, যা মানতে পারছেন না আয়মন।

লালমনিরহাট-২ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী দুজন। তাঁদের একজন বর্তমান সংসদ ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। অন্যজন হলেন, জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি সিরাজুল হক।

নওগাঁ-৫ (সদর) আসনে মনোনয়নের আশায় জোর প্রচারণায় নেমেছেন বর্তমান সংসদসহ আওয়ামী লীগের একাধিক নেতা। এরা হলেন বর্তমান সংসদ সদস্য আবদুল মালেক, নিজামউদ্দীন জলিল, দেওয়ান ছেকার আহমেদ।

জামালপুর-১ আসনে নূর মোহাম্মদকে নৌকার প্রার্থী করার দাবি জানিয়েছেন বকশীগঞ্জের তৃণমূল নেতারা। এরকম অনেক সংসদীয় আসনেই দলে বিভক্তির ফলে গৃহদাহ চলছে। সরকারি-বেসরকারি ও দলীয় পর্যায়ের কয়েকটি জরিপ পর্যালোচনা করে এরই মাঝে দলীয় সভানেত্রী শেখ হাসিনা প্রায় ১৭০ জনের মনোনয়ন চুড়ান্ত করেছেন বলে জানিয়েছে দলটির একটি সূত্র। এর আগে ১৫১ জনের তালিকার কথাও শোনা গিয়েছিলো। তালিকায় যতোজনের নামই থাকুক তফসিলের ঘোষণার পর প্রার্থী ঘোষণার আগ পর্যন্ত কাউকেই রেড সিগন্যাল দিবে না আওয়ামী লীগ। তফসিল ঘোষণার কথা রয়েছে ৪ নভেম্বর।

একাদশ জাতীয় নির্বাচনের জন্য দলে প্রার্থী মনোনয়ন নিয়ে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সদস্য ও দলের সভাপতিম-লীর সদস্য কাজী জাফরউল্লাহ বলেন, জরিপের ভিত্তিতেই আমাদের প্রার্থী বাছাইয়ের কাজ চলছে। এ ক্ষেত্রে প্রার্থীর জনপ্রিয়তা বিবেচনা করা হচ্ছে। প্রার্থী বাছাই শেষ পর্যায়ে।

সম্পাদনা : সালেহ্ বিপ্লব

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930